ফের বিমান বিপত্তি! ল্যান্ডিংয়ের সময় ধোঁয়া, অল্পের জন্য বাঁচলেন ২৫০ হজযাত্রী
Connect with us

দুর্ঘটনা

ফের বিমান বিপত্তি! ল্যান্ডিংয়ের সময় ধোঁয়া, অল্পের জন্য বাঁচলেন ২৫০ হজযাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের বিমান বিপত্তি। একের পর এক দুর্ঘটনার মধ্যেই এবার আতঙ্ক ছড়াল লখনউ বিমানবন্দরে (Lucknow Airport)। সৌদি এয়ারলাইন্সের (Saudi Airlines) একটি উড়ান অবতরণের সময় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। ওই বিমানে ছিলেন প্রায় ২৫০ জন হজযাত্রী (Haj Pilgrims)।

জানা গিয়েছে, রবিবার ভোর ৬টা ৩০ মিনিট নাগাদ বিমানটি চৌধুরী চরণ সিং (Chaudhary Charan Singh) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় হঠাৎ করেই বিমানের বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার, হুড়োহুড়িতে মুহূর্তে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

পাইলটের (Pilot) তৎপরতায় দ্রুত বিমানটিকে থামিয়ে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগ করা হয়। নির্ধারিত জায়গায় না থেমে বিমানটিকে ধীরে ধীরে পিছিয়ে ট্যাক্সি বে-র সামনে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিরাপদে সমস্ত যাত্রী ও বিমানকর্মীদের নামানো হয়।

আরও পড়ুনঃ খিদিরপুরের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন, দমকলের দেরিতে ক্ষুব্ধ স্থানীয়রা

Advertisement
ads

ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দরের দমকল বাহিনী (Fire Brigade)। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এতক্ষণ বিমানের চাকা থেকে ধোঁয়া বের হতে থাকায় যাত্রীরা প্রবল আতঙ্কে ছিলেন।

সূত্রের খবর, বিমানের ল্যান্ডিং গিয়ারে (Landing Gear) যান্ত্রিক ত্রুটি হয়েছিল। মনে করা হচ্ছে, সম্ভবত হাইড্রলিক লিকেজের (Hydraulic Leakage) কারণেই এই সমস্যা দেখা দেয়। ইঞ্জিনিয়াররা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে বিকল অংশটি সারান।

এদিকে, মাত্র কয়েকদিন আগে আহমেদাবাদ (Ahmedabad) বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, পাইলটের দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতার কারণেই বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement