ঈদের সকালে গলা কেটে আত্মাহুতি, ‘আল্লাহর নামে বলিদান’ দাবি পরিবারের
Connect with us

আত্মহত্যা

ঈদের সকালে গলা কেটে আত্মাহুতি, ‘আল্লাহর নামে বলিদান’ দাবি পরিবারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইদ-উল-আযহার (Eid-ul-Azha) দিন ঘিরে উত্তরপ্রদেশের দেওরিয়া (Deoria) জেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ‘বলিদান’ হিসেবে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করলেন এক ব্যক্তি— এমনই দাবি করে শোরগোল তুলেছে তাঁর পরিবার। মৃতের নাম ইশ মহম্মদ (Ish Mohammad), বয়স ৬০। ঘটনাটি ঘটেছে গৌরী বাজার থানা এলাকার উধোপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরেন ইশ মহম্মদ। এরপর তিনি বাড়ির পাশেই একটি কুঁড়েঘরে ছাগলগুলির খোঁজ নিতে যান। সে সময় পরিবারের অন্যান্য সদস্যরা ঈদ উদযাপনে ব্যস্ত ছিলেন। প্রায় এক ঘণ্টা পর স্ত্রী হাজরা খাতুন (Hazra Khatun) স্বামীর গোঙানির শব্দ শুনতে পান। কুঁড়েঘরে গিয়ে দেখেন, স্বামীর গলা কাটা এবং মাটিতে রক্তাক্ত অবস্থায় ছুরি পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

আরও পড়ুনঃ আরসিবি উদযাপনেই মৃত্যু মিছিল! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ

স্থানীয়দের সাহায্যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গোরক্ষপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলেও, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে ঘিরে আরও চাঞ্চল্য ছড়ায় যখন ইশ মহম্মদের পরিবার দাবি করে, তিনি একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন। সেখানে নাকি লেখা রয়েছে— “আমি আল্লাহর রাসূলের নামে নিজেকে উৎসর্গ করছি। কেউ আমাকে হত্যা করেনি।” যদিও পুলিশ এখনো পর্যন্ত ওই সুইসাইড নোট উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

Advertisement
ads

দেওরিয়া পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। এ বিষয়ে গৌরী বাজার থানায় একটি মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) অরবিন্দ কুমার ভার্মা (Arvind Kumar Verma) জানান, “প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” জানা গিয়েছে, ইশ মহম্মদের তিন সন্তান রয়েছে। দুই ছেলে গ্রামেই থাকেন, আর একজন কর্মসূত্রে মুম্বইতে। কেন বা কী কারণে এমন কাণ্ড ঘটালেন ইশ মহম্মদ, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পরিবার ও প্রশাসন— ইদের খুশির দিনে একরাশ অন্ধকার নামিয়েছে গোটা গ্রামে।

Continue Reading
Advertisement