SSC প্রকাশ করল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, চূড়ান্ত প্যানেল ঘোষণা ২৪ নভেম্বর
Connect with us

রাজ্যের খবর

SSC প্রকাশ করল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, চূড়ান্ত প্যানেল ঘোষণা ২৪ নভেম্বর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নবম-দশম (Class IX-X) এবং একাদশ-দ্বাদশ (Class XI-XII) শ্রেণিতে সহকারী শিক্ষক (Assistant Teacher) নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। শুক্রবার কমিশনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনকারীরা ১৬ জুন, বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। তবে আবেদন সংক্রান্ত ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বলে প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে পরপর তিনদিন বৃষ্টির সতর্কতা, সর্বোচ্চ সতর্কতায় পাঁচ জেলা

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা (Written Exam) নেওয়া হবে। যদিও পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি, তবে সম্ভাব্য সময় হিসাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওই পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর। পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। এরপর শুরু হবে ইন্টারভিউ (Interview), যা চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত।

Advertisement
ads

চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার আগে প্রকাশিত হবে মেধা তালিকা বা ফাইনাল প্যানেল (Final Panel), যা প্রকাশিত হতে পারে ২৪ নভেম্বর। এরপর কাউন্সেলিং প্রক্রিয়া (Counselling) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ নভেম্বর থেকে।

এদিকে, ২০১৬ সালের এসএসসি প্যানেলভুক্ত চাকরি হারানো প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি আশ্বাস দিয়েছিলেন—যাঁদের বয়সসীমা ইতিমধ্যেই পেরিয়ে গেছে, তাঁদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে। এদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই ছাড়ের বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন।

Continue Reading
Advertisement