আরজিকরের তিন তরুণ চিকিৎসকের বদলি ঘিরে প্রতিহিংসার অভিযোগ ও বিক্ষোভ
Connect with us

ভাইরাল খবর

আরজিকরের তিন তরুণ চিকিৎসকের বদলি ঘিরে প্রতিহিংসার অভিযোগ ও বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের চিকিৎসক মহলে ফের ক্ষোভের সঞ্চার। আর জি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College) আন্দোলনের সময় সামনের সারিতে থাকা তিন জুনিয়র চিকিৎসকের হঠাৎ বদলি ঘিরে উঠেছে তীব্র ‘প্রতিহিংসার’ অভিযোগ। তাঁদের মধ্যে অন্যতম অনিকেত মাহাতো (Aniket Mahato) – যিনি আর জি কর মেডিক্যাল কলেজে ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন, তাঁকে বদলি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Raiganj Medical College)।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চিকিৎসকমহলে চরম অসন্তোষ তৈরি হয়েছে। জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (Junior Doctors’ Front)–এর বক্তব্য, সরকারের এই আচরণ উদ্দেশ্যপ্রণোদিত এবং আর জি কর আন্দোলনে অংশগ্রহণের ‘শাস্তি’ হিসেবেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালিকায় অনিকেত ছাড়াও রয়েছেন দেবাশিস হালদার (Debashis Haldar) এবং আসফাকুল্লা নাইয়া (Asfaqulla Naya)। দেবাশিসকে মালদার গাজোল, আর আসফাকুল্লাকে পাঠানো হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে। তবে ৬৭৮ জন চিকিৎসকের বদলির তালিকায় কেবল এই তিনজনের পোস্টিং-এ এমন নাটকীয় পরিবর্তন নজরে এসেছে।

আরও পড়ুনঃ চাকরিচ্যুতদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিকেলে সাংবাদিক সম্মেলনে বড় বার্তা

Advertisement
ads

বদলির এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) পৌঁছান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। তাঁরা স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের (Narayan Swaroop Nigam) সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি না মেলায় সচিবের ঘরের বাইরে বসে বিক্ষোভ দেখান।

অনিকেত মাহাতোর বক্তব্য, “সরকার চাইলেই কাউকে কোথাও পাঠাতে পারে—এই ঔদ্ধত্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। বদলির সিদ্ধান্তে কোন যুক্তি কাজ করেছে, তার ব্যাখ্যা চাই।”

এ প্রসঙ্গে স্বাস্থ্যসচিব জানান, “যথাযথভাবে সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং দেওয়া হয়েছে। যদি কারও কোনও আপত্তি থাকে, তা হলে লিখিতভাবে জানাতে পারেন। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।”

তবে চিকিৎসকদের একাংশের মত, এই বদলি নিছক কাকতালীয় নয়। বরং এটি একটি ‘মেসেজ’—যাতে ভবিষ্যতে কেউ আর সরকারবিরোধী কোনও আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সাহস না দেখায়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে অনিকেতের বদলি তাই এখন গোটা ঘটনার কেন্দ্রে। চিকিৎসক মহলে চাপা উত্তেজনার মাঝে এই ঘটনাকে ঘিরে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
ads
Continue Reading
Advertisement