রাজ্যের খবর
ভোট প্রস্তুতিতে রকমারি জটিলতা, সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম নিয়ে নয়া গুঞ্জন
ডিজিটাল ডেস্কঃ আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election) সামনে রেখে রাজ্যে ভোটের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। ময়দানে সক্রিয় হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ঠিক এই সময়ে, ভোটার তালিকায় (Voter List) বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) স্ত্রীর নাম দুটি স্থানে থাকা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ হাতির হানায় দুই যুবকের মৃত্যু, বনদপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
তৃণমূলের দৃষ্টি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, সুকান্ত মজুমদারের স্ত্রী নিজে ভোটার তালিকা থেকে তার পুরনো জায়গার নাম প্রত্যাহারের আবেদন করেন। সুকান্ত মজুমদার জানান, তাঁর স্ত্রী বিয়ের আগে জলপাইগুড়ি (Jalpaiguri) এলাকার বাসিন্দা ছিলেন। বিয়ের পর তিনি নিয়মমাফিক আবেদন করে নাম ট্রান্সফার করেছেন। তারপরও যদি তার নাম পুরনো জায়গায় থেকে যায়, তাহলে এর দায় প্রশাসনের।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে প্যাঁচে ফেলা হতে পারে। তাই নিজ উদ্যোগে স্ত্রীকে দিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) পুরনো জায়গার নাম কাটার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
