বিকাশ ভবনের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, আন্দোলনকারীদের সীমা মনে করালেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

বিকাশ ভবনের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, আন্দোলনকারীদের সীমা মনে করালেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চাকরি থেকে বাদ পড়া ‘যোগ্য’ (Eligible) শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল কলকাতার বিকাশ ভবন চত্বর। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির নামে কার্যত তাণ্ডবের পরিবেশ সৃষ্টি হয় বৃহস্পতিবার, যার জেরে বিকাশ ভবনের ভিতরে আটকে পড়েন বহু সরকারি কর্মী। তাঁদের মধ্যে কেউ ছিলেন অন্তঃসত্ত্বা, আবার কারও বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা।

অফিস ছুটির পর বাড়ি ফেরার চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।

এই প্রেক্ষিতে শুক্রবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিন দিনের উত্তরবঙ্গ সফরের আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “আমার সহানুভূতি ছিল, এখনও আছে। আমি রিভিউ করার কথা বলেছিলাম। কিন্তু আদালতের কিছু নিয়ম মানতে বাধ্য আমরা। এখনও পর্যন্ত কারও মাইনে বন্ধ হয়নি। আমরা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের স্কিম করে মাইনে দিচ্ছি। অথচ যারা এইআন্দোলন করছেন, তাঁদেরই কেউ কেউ মামলা করেছিলেন। এখন নাটের গুরু হয়ে রাজ্য সরকারকে দোষারোপ করছেন, এটা ঠিক নয়।”

আরও পড়ুনঃ বিদেশ সফরে ইউসুফ পাঠানের নাম ঘোষণা কেন্দ্রের, ‘না’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
ads

মুখ্যমন্ত্রীর কণ্ঠে ছিল ক্ষোভ ও হতাশা—”যারা রাস্তায় বসছেন, তাঁরা কেন আদালতে মামলা করেছিলেন? মামলা না করলেই তো এত কিছু হত না। আন্দোলনের একটা সীমা থাকা উচিত। কাউকে আটকে রাখা যায় না, অন্তঃসত্ত্বা মহিলা, পরীক্ষার্থী—তাঁদের আটকে রাখা অন্যায়। একজন ঝাঁপ দিয়েছেন, পা ভেঙে ভর্তি হয়েছেন হাসপাতালে। এটা আন্দোলন নয়। এটা বিশৃঙ্খলা।”

রাজ্য সরকার শিক্ষকদের পাশে রয়েছে, এই বার্তা দিয়েই মমতা বলেন, “আমরা আপনাদের বিপক্ষে নই। কিন্তু আইনি পথে লড়াই করুন। রাজ্য সরকারের উপর আস্থা রাখুন। রাজনৈতিক জলঘোলা না করাই ভাল।”

অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিল্লি সফরের আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত, বিকাশ ভবনে রাজ্য সরকারের অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ দফতর রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৫০০-৬০০ সরকারি কর্মী কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও চলাচলে বিঘ্ন ঘটায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে বলেই সূত্রের খবর।

Advertisement
ads
Continue Reading
Advertisement