ভারত-পাক উত্তেজনার মধ্যে আইপিএলে সুযোগ পেলেন বাংলাদেশের পেসার
Connect with us

খেলার খবর

ভারত-পাক উত্তেজনার মধ্যে আইপিএলে সুযোগ পেলেন বাংলাদেশের পেসার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার সুফল পেয়েছে বাংলাদেশ। চলতি আইপিএল (IPL) মরশুমে প্রথমবারের মতো একটি বড় সুযোগ পেলেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তারকা অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্ক (Jake Fraser-McGurk)-এর পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে সই করেছে। আইপিএলের চলতি মরশুমের শেষ পর্যন্ত দিল্লি দলের হয়ে মাঠে নামবেন তিনি।

এই মরশুমে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি। চলতি আইপিএল নিলামে মোট ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের ভাগ্য পরীক্ষা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল মুস্তাফিজুর রহমান (বেস প্রাইস ২ কোটি), শাকিব আল হাসান (Shakib Al Hasan, base price 1 crore), তাসকিন আহমেদ (Taskin Ahmed, base price 1 crore), লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। তবে কোনো দলই তাদের জন্য আগ্রহ দেখায়নি।

তবে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে মুস্তাফিজুর রহমানের জন্য শিকে ছিঁড়েছে দিল্লি ক্যাপিটালস। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে হয়তো অজি ওপেনার ম্যাকগুর্ক আর ভারতে আসতে চাননি, যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। শেষ পর্যন্ত, মুস্তাফিজুর রহমান আইপিএলে দলে যোগ দিয়েছেন, যা বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের খবর।

গত বছরও চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলেছেন মুস্তাফিজ, আর তার আগের বছর দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করেছিলেন। এবারও দিল্লির জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। তবে একাদশে জায়গা পাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে, যদি মিচেল স্টার্ক (Mitchell Starc) ভারতের আইপিএল অংশে খেলতে আসেন, তবে মুস্তাফিজুর রহমানের বেঞ্চে বসতে হতে পারে।

Advertisement
ads