পুলওয়ামা হামলা নিয়ে মুখোশ খুলল পাকিস্তান, সরাসরি স্বীকারোক্তি পাক বায়ুসেনার শীর্ষ কর্তার
Connect with us

হামলা

পুলওয়ামা হামলা নিয়ে মুখোশ খুলল পাকিস্তান, সরাসরি স্বীকারোক্তি পাক বায়ুসেনার শীর্ষ কর্তার

Dipa Chakraborty

Published

on

 ডিজিটাল ডেস্ক: যে বিষয় নিয়ে এতদিন আন্তর্জাতিক মঞ্চে শত অস্বীকার, সেটাই অবশেষে ফাঁস করলেন খোদ পাকিস্তান (Pakistan) বায়ুসেনার শীর্ষ আধিকারিক। এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করে পুলওয়ামা (Pulwama Attack) হামলায় নিজেদের ‘কৌশলগত সাফল্যের’ উল্লেখ করলেন পাকিস্তান এয়ার ফোর্সের ডিরেক্টর জেনারেল (পাবলিক রিলেশনস), এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ (Aurangzeb Ahmed)। তাঁর বক্তব্যেই কার্যত প্রমাণিত হয়ে গেল, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির সেই বিভীষিকাময় হামলার পিছনে সক্রিয় মদত ছিল পাকিস্তানের।

আওরঙ্গজেব বলেন, “আমরা আমাদের কৌশলগত দক্ষতা (tactical brilliance) পুলওয়ামায় দেখাতে চেয়েছিলাম।” তাঁর এই মন্তব্যের অর্থ, পুলওয়ামায় জঙ্গি হানা ছিল পরিকল্পিত প্রতিশোধমূলক পদক্ষেপ—যা এতদিন ইসলামাবাদ অস্বীকার করে এসেছে। তিনি আরও বলেন, “পাকিস্তানের আকাশসীমা, জলসীমা বা স্থলসীমায় কেউ হামলা করলে আমরা কখনও নীরব থাকি না। যোগ্য জবাব দিই। পুলওয়ামায় আমরা সেটাই বোঝাতে চেয়েছিলাম। এখন আমরা অপারেশনাল স্তরে আরও এগিয়ে গিয়েছি।”

আরও পড়ুনঃ ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি, মোদির নীতিতে কংগ্রেসের তীব্র প্রশ্ন

এই বক্তব্যের সময় পাশে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনার আইএসপিআর-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী (Lt. Gen. Ahmed Sharif Chaudhry) ও নৌসেনার মুখপাত্র। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই চৌধুরী হলেন বিতর্কিত পারমাণবিক বিজ্ঞানী সুলতান বশিরুদ্দিন মাহমুদের পুত্র—যিনি এক সময় ওসামা বিন লাদেনের (Osama bin Laden) সঙ্গে সাক্ষাৎ করে জঙ্গিদের হাতে পরমাণু প্রযুক্তি তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

Advertisement
ads

২০১৯ সালের পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। ভারত সেই ঘটনায় জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) জঙ্গিদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ দেয় আন্তর্জাতিক মহলে। অথচ পাকিস্তান সরকার শুরু থেকেই দাবি করে, তাদের কোনও ভূমিকা ছিল না। যদিও জইশ প্রকাশ্যে দায় স্বীকার করে। এবার সেই পর্দা নিজেই সরিয়ে দিল পাকিস্তান।

বিশ্লেষকদের মতে, আওরঙ্গজেবের বক্তব্য শুধু অতীত নয়, বর্তমান পরিস্থিতিও অস্বস্তিকর করে তুলছে। কারণ গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম (Pahalgam Attack) এলাকায় আবার এক জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন নিরীহ মানুষ, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। সেখানেও পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পুলওয়ামা নিয়ে এই প্রকাশ্য স্বীকারোক্তি নতুন করে জঙ্গি মদতের অভিযোগে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে চাপে ফেলবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

Continue Reading
Advertisement