পাক হামলায় ব্ল্যাকআউট ধরমশালায়, ম্যাচ বাতিলের পর গভর্নিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্ট স্থগিত
Connect with us

দেশের খবর

পাক হামলায় ব্ল্যাকআউট ধরমশালায়, ম্যাচ বাতিলের পর গভর্নিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্ট স্থগিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলতি মরসুমে আইপিএল (IPL) হয়তো আর দেখা যাবে না। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বৃহস্পতিবার গভীর রাতে জরুরি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেখানেই আলোচনা শেষে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার — এমনটাই বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। একদিকে যুদ্ধের সম্ভাবনা, অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা—এই দুইয়ের ভারসাম্য রাখতে গিয়ে আপাতত আইপিএল বাতিলের পথে হাঁটতে চলেছে বোর্ড। সরকারি ঘোষণা শুক্রবারই আসতে পারে।

আরও পড়ুনঃ যুদ্ধাবস্থার আবহে আবু ধাবির শো স্থগিত, মানবিক সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের

এইদিন ধরমশালায় (Dharamshala) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম পাঞ্জাব কিংস (Punjab Kings)-এর ম্যাচ চলাকালীন আচমকা ব্ল্যাকআউট। বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের আলো। পাকিস্তানি হামলার প্রেক্ষিতে নিরাপত্তার খাতিরে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে দর্শকদের স্টেডিয়াম ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

Advertisement
ads

ঘটনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তড়িঘড়ি বসে গভর্নিং কাউন্সিল। সেখানে বিদেশি খেলোয়াড়দের মনোভাব নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, পাঞ্জাব কিংসের দুই বিদেশি তারকা—মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) এবং জস ইংলিশ (Josh Inglis)—ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে দেশে ফেরার ইচ্ছা জানিয়েছেন।

এরই মাঝে যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ হয়েছে দেশের অন্তত ২৮টি বিমানবন্দর। ফলে টুর্নামেন্ট বাতিল হলেও ক্রিকেটারদের বাড়ি ফেরানো নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজি ও বোর্ডের মধ্যে চলছে আলোচনাও। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে তৈরি হচ্ছে স্পেশাল ট্রান্সপোর্ট প্ল্যান।

তবে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সবদিক বিচার করে বিশেষজ্ঞ মহলের ধারণা, এবারের আইপিএল আপাতত স্থগিত হচ্ছে বলেই নিশ্চিত ধরা যায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement