রাজ্যের খবর
ওয়াকফ আইনের প্রতিবাদ ভাঙড়ে! পুলিশ-আইএসএফ সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
নিউজ ডেস্ক: মালদা, মুর্শিদাবাদের পর এবার ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। নয়া সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভোজেরহাট এলাকায়।
পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ, আইএসএফ কর্মীদের প্রতিবাদ-বিক্ষোভ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ভাঙড় থানার পুলিশ। প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ ভাঙড়ের বাসন্তী হাইওয়ে।
এদিন কলকাতায় রামলীলা ময়দানে আইএসএফের পক্ষ থেকে সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতায় একটি প্রতিবাদ কর্মূসচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে ভাঙড় থেকে দলীয় কর্মীরা হাজির হচ্ছিলেন বলে খবর। আইএসএফ কর্মীরা অভিযোগ করেন, পুলিশ বাসন্তী হাইওয়েতে তাদের দেয়। যার জেরে ভাঙড়ের ভোজেরহাট এলাকায় শুরু হয় অশান্তি।
আরও পড়ুন – মুর্শিদাবাদ,মালদহে সাধারণ মানুষকে সাহায্যের আশ্বাস রাজ্যপালের
এলাকার তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশকর্মীরা। সেখানেই রাস্তা অবরোধ-বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
পুলিশ-আইএসএফের সংঘর্ষের কারণে বাসন্তী হাইওয়েতে প্রবল যানজটের সৃষ্টি হয়। চরম সমস্যায় পথ চলতি মানুষ জন। প্রসঙ্গত, নয়া ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি ধুলিয়ানে। তুমুল অশান্তির জেরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয় এলাকায়।
আরও পড়ুন – অশান্ত মুর্শিদাবাদে শিবের মাথায় জল ঢাললেন হিন্দুরা, অনন্য নজির
