মুর্শিদাবাদে শান্তি ফিরেছে, দোকানপাট খুলেছে,নজরদারিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
Connect with us

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে শান্তি ফিরেছে, দোকানপাট খুলেছে,নজরদারিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ক্রমে স্থিতিশীলতার পথে মুর্শিদাবাদের অশান্ত অঞ্চলগুলি। সুতি, ধুলিয়ান এবং সামশেরগঞ্জ এলাকায় ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করেছে পুলিশি নির্দেশে। কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর যৌথ নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই দাবি করছে BSF। যদিও এখনো চলছে কেন্দ্রীয় বাহিনীর কড়া টহলদারি।

অশান্তির আবহে রাজ্য প্রশাসনের পাশাপাশি সক্রিয় ভূমিকা নিচ্ছে রাজভবনও। রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছেন, তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পাশাপাশি BSF এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন তিনি।

রাজ্যপালের কড়া বার্তা, “হিংসা ছড়ানোর চেষ্টা রুখতে ইতিমধ্যেই নয় কোম্পানির BSF মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য। হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাউকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না। বাংলার মাটিতে সংঘর্ষের রাজনীতি বরদাস্ত করা হবে না।”

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG PRO নীলোৎপল কুমার পাণ্ডে জানান, “গতকাল সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় BSF-এর উপর পেট্রল বোমা ও পাথর ছোড়া হয়েছিল। দুষ্কৃতীরা পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছিল। তবে আজ থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে আর কোনও হামলার ঘটনা ঘটেনি।”

Advertisement
ads ads

তবে স্থানীয় সূত্রে এখনও কিছু কিছু এলাকায় আতঙ্কের ছায়া রয়েছে। সাধারণ মানুষের মধ্যে ফের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য ও কেন্দ্র একযোগে কাজ চালিয়ে যাচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advertisement
ads ads