মুখ্যমন্ত্রীর সামনে ‘যোগ্য’ চাকরিহারা দের আর্মি: "চাকরি ফেরান, পরীক্ষা নয়
Connect with us

রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর সামনে ‘যোগ্য’ চাকরিহারা দের আর্মি: “চাকরি ফেরান, পরীক্ষা নয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো প্রায় ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকার অনিশ্চয়তার মধ্যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাঁরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওই সভায় মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের দাবি তুলে ধরতে প্রস্তুত ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের স্পষ্ট বক্তব্য—চাকরি ফিরে না-পেলে এখান থেকেই রাজ্যজুড়ে নতুন আন্দোলনের ডাক দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায় অনুযায়ী, ২০১৬ সালের এসএসসি নিয়োগে গোটা প্যানেল বাতিল করা হয়েছে। ফলে ‘যোগ্য’ দাবি করা হাজার হাজার প্রার্থী এখন কর্মহীন। মানসিক ও আর্থিক বিপর্যয়ের মধ্যেই তাঁরা আশা করছেন মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়াবেন।চাকরি হারানো শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “আমরা নতুন করে আর পরীক্ষায় বসতে চাই না। আমরা চাই, আইনি পথে আমাদের চাকরি যেন বহাল রাখা হয়।” একই দাবি পায়েল মিশ্র ও অমৃতা ঘোষের মতো আরও অনেক প্রাক্তন শিক্ষিকার। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন চাকরির বাইরে থাকা অবস্থায় নতুনদের সঙ্গে প্রতিযোগিতা অসম্ভব।

আরও পড়ুনঃ SSC দুর্নীতিতে পাল্টা অভিযোগ, শুভেন্দুকেই কাঠগড়ায় তুলল তৃণমূল

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আগেই বলেছেন, “চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকদের অভিজ্ঞতার নিরিখে ওয়েটেজ দেওয়া যেতে পারে, যাতে তাঁদের পুনর্নিয়োগ সহজ হয়।” মুখ্যমন্ত্রী অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, চাকরিহারাদের তৈরি সংগঠন ‘বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন’-এর আহ্বানে তিনি সোমবার সভায় যাবেন এবং তাঁদের কথা শুনবেন। যদিও আন্দোলনকারীদের অনেকেই এতে আশ্বস্ত নন। তাঁদের কড়া বার্তা, “শুধু শুনলেই হবে না, মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।”

Advertisement
ads

রবিবার বিকালে শহিদ মিনারে জমায়েত ডেকেছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। সেখান থেকেই রাজ্য সরকারের পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলির দিকেও বার্তা পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবারের সাক্ষাতের দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য, বিশেষত সেই হাজার হাজার পরিবার, যাঁরা এখনও বিশ্বাস করছেন—বিচার মিলতেই পারে।

Continue Reading
Advertisement