সাবধান! আপনাকে ব্যবহার করছে চ্যাট জিপিটি, বড়সড় ক্ষতির আশঙ্কা!
Connect with us

ভাইরাল খবর

সাবধান! আপনাকে ব্যবহার করছে চ্যাট জিপিটি, বড়সড় ক্ষতির আশঙ্কা!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গোটা পৃথিবী এখন মজেছে চ্যাট জিপিটিতে। এআই এর কেরামতিতে মুহূর্তের মধ্যে তৈরী হয়ে যাচ্ছে কার্টুন ছবি! সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে শুধুই চ্যাট জিপিটির কেরামতিতে বানানো ছবি! তবে কেউ কি একবারও ভেবেছেন এই চ্যাট জিপিটি ব্যবহার করলে ভবিষ্যতে অনেক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি!

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই চ্যাট জিপিটির ঝড়। এআই ছুঁলে কখনও মিলছে ঘিবলি এফেক্ট, তো কখনও আবার মিলছে কাল্পনিক কোনও চরিত্রের ধাঁচের ছবি! এসবের মধ্যেই নিজেকে খুঁজে নিচ্ছেন নেটিজেনরা।

কিন্তু, এসব আনন্দ মাত্র ক্ষনিকের! ভবিষ্যতে এর সমস্যা হবে প্রচুর! এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভেলকিতে চোখের নিমেষে তৈরি হয়ে যাচ্ছে ভুয়ো আধার কার্ডও! বাজারে ছেয়ে যাচ্ছে নকল আধারে। সেই আধার কেউ সহজে ধরতে পারবেন না! যে কোনও ছবি বসিয়ে আধার কার্ড বানিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা। কিভাবে বুঝবেন ভুয়ো আধারের ছবি?

আরও পড়ুন – 

Advertisement
ads

প্রথমত, ভুয়ো আধারের ছবি চিনতে হলে সেটি ভালোকরে লক্ষ্য করলে দেখা যাবে সেটি কৃত্রিম। পাশাপাশি ভুয়ো আধারে নাম কিংবা ঠিকানার বানানে গন্ডগোল থাকতে পারে। ভুয়ো আধারে লেখার ফ্রন্ট স্টাইল অনেক সময় আলাদা হবে। যা আসল আধারের পাশে রাখলেই স্পষ্টই বোঝা সম্ভব।

নকল আধার বা ভুয়ো আধারে লেখা নাম অথবাবা নম্বরের মধ্য়ে কোলন, স্পেস, কিংবা কোমা ইত্যাদির স্টাইল অনেকটাই আলাদা। এর পাশাপাশি নকল আধারের অশোক স্তম্ভও খানিকটা আর্টিফিশিয়াল হয়। সেই ভাবেই বুঝবেন নকল আধার ও আসল আধারের মধ্যে পার্থক্য। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হল আধার কার্ডে যে কিউ আর কোডটি থাকে, সেটি স্ক্যান করলে কখনোই আসল আধার কার্ড দেখাবে না। তাই এইসব জিনিস থেকে নিজে সতর্ক থাকুন, অপরজনকেও সতর্ক রাখুন।

আরও পড়ুন – 

Advertisement
ads
Continue Reading
Advertisement