"দিদি, আমাদের বাঁচান!" প্রতিশ্রুতি মিলছে, কিন্তু সমাধান কবে?
Connect with us

ভাইরাল খবর

“দিদি, আমাদের বাঁচান!” প্রতিশ্রুতি মিলছে, কিন্তু সমাধান কবে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার বেলগাছিয়ায় ধস নামার পর থেকে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মাথার ওপর ছাদ নেই, ত্রিপল টাঙিয়েই কোনোরকমে রাত কাটছে। প্রতিদিন বাড়ছে ফাটল, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। রাজনৈতিক নেতারা এসে পরিদর্শন করলেও সমস্যার সমাধান হয়নি। ক্ষোভে ফেটে পড়ছেন বাসিন্দারা—”দিদি, আমাদের বাঁচান!”

আরও পড়ুনঃসরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, দামোদর থেকে অবাধে কাটা হচ্ছে বালি!

গত পাঁচ দিন ধরে ধস-বিধ্বস্ত এলাকার মানুষের দুর্দশা চরমে। একদিকে মাটি বসে যাচ্ছে, অন্যদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে ঠেকছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে, রাস্তায় জমে আছে নোংরা জল। খাবার ও জল মিললেও মাথার ওপরে ছাদ জুটবে কি না, তা নিয়ে আশঙ্কায় সবাই।

সোমবার বেলগাছিয়া পরিদর্শনে যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনের সঙ্গে বৈঠক করে ফিরহাদ আশ্বাস দিয়েছেন, ধসগ্রস্ত এলাকা সংস্কার করা হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বলেছেন, “এই পরিস্থিতিই প্রমাণ করে, পশ্চিমবঙ্গে সরকার বলে কিছু নেই।” বাসিন্দাদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে তারা আবার নিশ্চিন্তে ঘরে ফিরতে পারেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement