নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১ আহত অনেক
Connect with us

জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১ আহত অনেক

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক- দ্রুতগতিতে আসবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। মৃত্য হল এক যাত্রীর, আহত প্রায় ২০জন। রবিবার গভীর রাতে দূর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ৩১নং জাতীয় সড়কে।

জানা গিয়েছে, গতকাল রাতের বেলা বাসটি শিলিগুড়ি থেকে বিহারের ছাপড়াতে যাচ্ছিলো। যথেষ্ট দ্রুতগতিতে চলছিলো বাসটি। পথে অপর একটি বাসের সঙ্গে রেষারেষির সময় সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাপড়ার বাসিন্দা এক বৃদ্ধার। আহত হয় প্রায় ২০জন যাত্রী। দূর্ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধারকাজে হাত লাগান।

দূর্ঘটনার খবর তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় চাকুলিয়া থানার পুলিশ ও বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। আহতদের উদ্ধার করে বেশকিছু জনকে কানকি গ্রামীণ হাসপাতাল ও কয়েকজনকে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

Advertisement
ads

আরও পড়ুন – মালদহে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর

মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে ইসলামপুরে পাঠানো হয়েছে। দূর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে সাময়িক যানজট হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাস দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

অন্যদিকে বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিলো অভিযোগ যাত্রীদের। বারংবার অভিযোগ করা হলেও চালক শোনেনি। তার ফলেই ঘটে এই দূর্ঘটনা বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন – যশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

Advertisement
ads