খেলার খবর
খেলা চলাকালীন বিরাটকে দেখে মাঠে দৌড়! গ্রেফতার ফ্যান বয়
নিউজ ডেস্ক: গতকাল ছিল আইপিএল ম্যাচ এর প্রথম খেলা। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর মধ্যে জোর লড়াই। শনিবারের ম্যাচে ইডেনের মাঠে ফ্যানবয় মোমেন্টের সাক্ষী থাকলো শহর কলকাতা। নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে সোজা বিরাট কোহলির পায়ে, চিৎকার করে বললেন, বিরাটের জন্য সব করতে পারি।
আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে যখন ব্যাটিংয়ে ঝড় তুলেছেন বিরাট কোহলি। সেই মুহূর্তে প্রিয় ক্রিকেটার কিং কোহলিকে সামনে থেকে দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি তরুণ ভক্ত।
মাঠের নিরাপত্তা বলয় পেরিয়ে, গ্যালারি টপকে তিনি সটান ঢুকে পড়েন মাঠে। একেবারে দৌড়ে পৌঁছে যান বিরাটের কাছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গেছে ওই তরুণ ভক্ত পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোহলিকে। শনিবার সেই ফ্যান বয়ের মোমেন্টের সাক্ষী থাকলো কলকাতা। এরপর নিরাপত্তা রক্ষীরা মাঠে ঢুকে ওই যুবককে সরিয়ে নিয়ে যান। এদিন রবিবার কোহলির সেই ফ্যানকেই গ্রেফতার করলো কলকাতা পুলিশ।
আরও পড়ুন – প্রাকৃতিক বাধা কাটিয়ে সাফল্যের সাথে সম্পন্ন হল রায়গঞ্জের মেগা ম্যারাথন
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম ঋত্ত্বিক পাখিরা। তাঁর বাড়ি বর্ধমানে। নিরাপত্তা বলয় টপকে করে মাঠে খেলা চলাকালীন ঢুকে পড়ার অপরাধে ওই যুবককে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ নম্বর ধারায় অপরাধমূলক অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে। কিন্তু, গ্রেফতারের পরও তিনি বুঝিয়ে দিয়েছে তিনি বিরাটের কত বড় ফ্যান? প্রিজ়ন ভ্যান থেকে তাকে চিৎকার করে বলতে শোনা যায়, বিরাট আমার ভগবান। ওর জন্য আমি সব করতে পারি।
আরও পড়ুন – স্বামীর হাতে ব্যক্তিগত মুহূর্তের অপব্যবহার, আইনি পথে স্ত্রী
