টর্নেডোয় বিধ্বস্ত মধ্য আমেরিকা, ভয়ঙ্কর ঝড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ
Connect with us

বিশ্বের খবর

টর্নেডোয় বিধ্বস্ত মধ্য আমেরিকা, ভয়ঙ্কর ঝড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: টর্নেডোয় লন্ডভন্ড মধ্য আমেরিকা। ঝড়ের দাপটে উড়ে গিয়েছে কয়েকশো বাড়ির চাল। ভয়ঙ্কর ঝড়ে উল্টে গিয়েছে বহু গাড়ি, এমনকি ট্রাকও। শনিবারের এই ঝড়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস, টেক্সাস, মিসৌরি।

এখনও পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বলা চলে অন্ধকারের মধ্য দিয়েই দিন কাটছে স্থানীয়দের। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবহাওয়া দফতর সপ্তাহান্তে আরও কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দিয়েছে |

জানা যাচ্ছে, ঝড়ের সময় ধুলোয় ঢেকে যায় মধ্য আমেরিকার আকাশ। দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে আসে। যার কারণে বহু পথ দুর্ঘটনাও হয়েছে। ঝড়ে অন্তত ৫০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাতেই মৃত্যু হয়েছে অনেকের।

এমনকি ঝড়ের দাপটে বহু গাছ রাস্তায় উপড়ে গিয়েছে। গাছ পড়ে ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। অন্ধকারে বিস্তীর্ণ এলাকা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে ছিল মধ্য আমেরিকার প্রায় দু’ লক্ষ বাড়ি।

Advertisement
ads

আরও পড়ুন-অনুপ্রবেশ, কারাবাস, আর শেষ পর্যন্ত মৃত্যু—বিজলি রায়ের করুণ পরিণতি

বহু লোকজনকে তাঁদের বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এক দফা ঝড় হয়ে গেলেও তবে উদ্বেগ এখনই কাটছে না মধ্য আমেরিকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মিসিসিপি, টেনিসি-সহ মধ্য উপসাগর উপকূলবর্তী স্টেটগুলিতে আরও বেশ কয়েকটি টর্নেডো হতে পারে।

প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে মধ্য আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, কানসাসে মাঝেমধ্যেই আছড়ে পড়ে টর্নেডো]। মূলত মে মাস থেকে জুনের মধ্যেই হয় এই ভয়ঙ্কর ঝড়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে আমেরিকায় টর্নেডোর বলি হয়েছিলেন ৫৪ জন। এবার ২০২৫ সালেও সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে দেখা গেল।

আরও পড়ুন-তুরস্কের ঐতিহ্যবাহী সিমিট: খাস্তা স্বাদের সকালের নাস্তা

Advertisement
ads
Continue Reading
Advertisement