বিশ্বের খবর
ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে! পণবন্দি ১০০ জন যাত্রী
নিউজ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার শিকার ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে যাত্রীবাহী জ়াফর এক্সপ্রেসে হামলা। যাত্রীবাহী ট্রেনে গুলিবৃষ্টি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের হামলা। সম্পূর্ণ ট্রেনগাড়ি হাইজ্যাক করা হয়েছে বলে দাবি সন্ত্রাসবাদীদের।
সংবাদমাধ্যম সূত্রের খবর, ট্রেনের মধ্যে থাকা অন্তত ১০০ জন যাত্রীকে বন্দি করেছে বালোচ ন্যাশনাল আর্মি জঙ্গিসংগঠন। ট্রেনটি এদিন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোওয়ার পেশোয়ার যাওয়ার পথে জঙ্গি হামলা। জানা যাচ্ছে, ওই ট্রেনে ৯টি বগি রয়েছে, অন্তত ৫০০ জন যাত্রী রয়েছেন সেই ট্রেনে। তাঁর মধ্যে থেকে ১০০ জন যাত্রীকে পণবন্দি করে হয়েছে।
আরও পড়ুন-ভোটগ্রহণ গ্রিনল্যান্ডে, ট্রাম্পের দখল পরিকল্পনায় ধাক্কা
তবে এই হামলার দায় স্বীকার করেছে বালোচ ন্যাশনাল আর্মি। ওই জঙ্গি সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনের যাত্রী এবং নিরাপত্তা কর্মীদের বন্দি করা হয়েছে। ট্রেনে হামলার বিষয় নিয়ে পাকিস্তানের এক প্রতিবেদন জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনে হামলা চলার খবর পাওয়ার পরেই দ্রুতগতিতে আপৎকালীন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে।
বালুচিস্তানের সরকারি মুখপাত্রের তরফে জানানো হয়েছে, কোয়েত্তা থেকে পেশোয়ারগামী জ়াফর এক্সপ্রেসে জঙ্গি হামলা হয়েছে। পেহরো কুনরি এবং গাদালরের মাঝে এই হামলার ঘটনাটি ঘটেছে। সরকারের তরফে জানানো হয়েছে, পাহাড়ি এলাকা হওয়ার ট্রেনের কাছাকাছি পৌঁছতে সমস্যা হচ্ছে। উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। ট্রেন যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন-গুজরাতে কুপিয়ে খুন পাঁচ বছরের শিশু, নরবলির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
