ক্যারিবিয়ানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্রী নিখোঁজ, চলছে তল্লাশি
Connect with us

বিশ্বের খবর

ক্যারিবিয়ানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্রী নিখোঁজ, চলছে তল্লাশি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  ডমিনিকান প্রজাতন্ত্রে ছুটি কাটাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন ছাত্রী। ২০ বছর বয়সি সুদীক্ষা কোনাঙ্কি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুন্টা কানায়। তবে গত বৃহস্পতিবার ভোরে সমুদ্রসৈকতে থাকার পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে তাঁকে শেষবার সৈকতে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কিছু বন্ধুদের সঙ্গে ছিলেন তিনি, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশের অনুমান, হয়তো সমুদ্রে ডুবে গিয়েছেন অথবা অপহরণের শিকার হয়েছেন। সুদীক্ষার সন্ধানে উদ্ধারকাজ চলছে। অনলাইনে নিখোঁজ ব্যক্তিদের তালিকাতেও তাঁর নাম যুক্ত করা হয়েছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল বাদামি বিকিনি, হাতে পুঁতির ব্রেসলেট এবং ডান পায়ে নূপুর।

আরও পড়ুনঃমোরাদাবাদে বর্বরতা: জীবন্ত বেড়াল পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত শনাক্ত, পুলিশের তদন্ত শুরু

সুদীক্ষার পরিবার এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর বাবা সুব্বারায়ুদু কোনাঙ্কি বলেন, “মেয়ে বরাবরই মেধাবী ছিল, ভবিষ্যতে ডাক্তার হতে চেয়েছিল। ছুটির সময়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। “পুলিশ এবং স্থানীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

Advertisement
ads

 

Continue Reading
Advertisement