রাজ্যের খবর
ভিআইপি-র গাড়ির জন্য রাস্তায় আলাদা সুবিধা নয়- মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্ক : ভিআইপি-র গাড়ি বলে ট্রাফিক সিস্টেমে রাজ্যে আর আলাদা সুবিধা মিলবে না।এখন থেকে এরাজ্যে কোনও ভিআইপির জন্য রাস্তায় গাড়ি বন্ধ থাকবে না।একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা উচিৎ নয়। “যদি সবাই সিগনাল মানে তাহলে গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন – ‘হোয়্যার ইজ মাই ট্রেন’-অ্যাপের ধাঁচে রাজ্যে চালু হতে চলেছে ‘হোয়্যার ইজ মাই বাস’ অ্যাপ
”সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের নিয়ে আয়োজিত বৈঠক থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে উদ্দেশ্য করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শুধু লক্ষ রাখবেন রাস্তার ক্রসিংগুলোয় যেন দুর্ঘটনা না ঘটে।”রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াচ টাওয়ার তৈরি করার কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।এজন্য দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের তহবিল থেকে টাকা দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – চিকিৎসকদের ভাতা বৃদ্ধির ঘোষনা মুখ্যমন্ত্রীর
