জেলার খবর
২৮ হাজার টাকা শপিং বান্ধবীর! বচসার জেরে গাড়িতেই গুলিবিদ্ধ চন্ডীতলা থানার IC
চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। বেশ কয়েকদিন ধরেই টিনা দাম নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। টিনা দাম হাওড়ার সাঁকরাইলের একজন পানশালার কর্মী।
বুধবার উর্ধতন কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই থানা ছেড়ে বেশ কিছুক্ষনের জন্য তাঁর বান্ধবীর সঙ্গে বেরোন তিনি। গাড়িতে বান্ধবীর সঙ্গে লেগে যায় ঝগড়া। তারপরই বচসা তুমুল পর্যায়ে গিয়ে পৌঁছায়। এমনকি হাতাহাতির জেরে গুলি কান্ড পর্যন্ত হয়।
জানা গিয়েছে বচসার সূত্রপাত শপিং করা নিয়ে! চন্ডীতলা থানার আইসি জয়ন্ত বাবু বান্ধবীকে নিয়ে বেরিয়েছিলেন শপিং করতে। সেইমত ২৮ হাজার টাকার শপিং করেন তাঁর বান্ধবী টিনা দাম। এনিয়ে লেগে যায় তুমুল বচসা।
আরও পড়ুন – মহাকুম্ভে মহা বিতর্ক! মহিলাদের স্নানের ছবি অনলাইনে বিক্রির অভিযোগ
এরপর গভীর রাতে এত টাকার জিনিস কেন কিনলেন এনিয়ে বচসা লাগে বান্ধবীর সঙ্গে। গাড়ির মধ্যেই হাতাহাতি শুরু হয় দুজনের মধ্যে। তখনই অসাবধানতায় জয়ন্ত বাবুর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অভিযোগ।
হাতে গুলি লেগে হাসপাতালে ভর্তি চন্ডীতলার আইসি জয়ন্ত পাল। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। বর্তমানে তিনি জখম অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পরপরই ব্যান্টরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ এবং একটি সন্দেহজনক গাড়ি আটক করা হয়।
প্রশ্ন উঠছে আইসি পদে থাকাকালীন কিভাবে কাউকে না জানিয়ে থানা থেকে বেরিয়ে যেতে পারেন জয়ন্ত বাবু? এমনকি নিজের ব্যক্তিগত কাজে পুলিশের গাড়ি সঙ্গে নিয়ে কিভাবে বেরোতে পারেন? সঠিক কারণ জানতে পুরো ঘটনার তদন্তে পুলিশ।
আরও পড়ুন – ইসলামপুরে সরকারি বই চুরি! তদন্তভার সিআইডিকে
