পথশিশুর যৌন নির্যাতন,৪০ দিনের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা দিল আদালত
Connect with us

রাজ্যের খবর

 পথশিশুর যৌন নির্যাতন,৪০ দিনের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা দিল আদালত

Dwip Narayan Chakraborty

Published

on

 বড়তলায় পথশিশুর যৌন নির্যাতনে অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা ব্যাঙ্কশাল কোর্ট। মামলা শুরুর ৪০ দিনের মধ্যে সাজা ঘোষণা। বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনে আদালতে দোষী সাব্যস্ত হন রাজীব ওরফে গোবরা। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট।

গতবছর ৩০ নভেম্বর, বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। তাকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় শিশুটির গোপনাঙ্গে একাধিক ক্ষতর চিহ্ন এবং সারা শরীরেও একাধিক আঁচড়ের চিহ্ন পান চিকিৎসকেরা।

আরও পড়ুন – রিকশা চালিয়ে বিধানসভায় রওনা হলেন বলাগড়ের বিধায়ক, তারপর!

শিশুটিকে যৌন নিগ্রহ করা হয় তা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হন চিকিৎসকেরা।এখনও চিকিৎসাধীন রয়েছে শিশুটি।ঘটনার তদন্তে নেমে মোট ১৯ মিনিটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।গত বছরের ৪ ডিসেম্বর রাজীব ঘোষ ওরফে গোবরাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
ads

গেইট পদ্ধতি ব্যবহার করে সিসিটিভি ফুটেজের সঙ্গে অভিযুক্তের হাঁটাচলা মিলিয়ে দেখে গ্রেপ্তার করা হয় তাকে।মঙ্গলবার এই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক।দ্রুত এই মামলার রায় ঘোষনা হওয়ায় খুশী স্থানীয়রা এদিন আদালতের সাজা ঘোষনা পুলিশ কর্তাদের অনেকটাই স্বস্তি দিয়েছে।পুলিশ আধিকারিক জানিয়েছেন,আমরাও পারি।

আরও পড়ুন – ভারতের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার, কে এই জ্ঞানেশ কুমার

 

Advertisement
ads
Continue Reading
Advertisement