বিয়ের দুইদিন পরেই ফেসবুক বন্ধুর সঙ্গে পালাল নববধূ, চাঞ্চল্য, আটক যুবক
Connect with us

রাজ্যের খবর

বিয়ের দুইদিন পরেই ফেসবুক বন্ধুর সঙ্গে পালাল নববধূ, চাঞ্চল্য, আটক যুবক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১ জুলাই : পরকীয়া? বিয়ের দু’দিন পরেই শ্বশুর বাড়ি থেকে ফেসবুক বন্ধুর সঙ্গে পালিয়ে গেল নববধূ। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে ৷ পুলিশ সূত্রে খবর, গত ২০ জুন বিয়ে হয় ওই তরুণীর। ঠিক তার দুই দিন পর, ২২ জুন শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় নববধূ।

তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও কোনো হদিশ মেলেনি। এরই মধ্যে টাকা চেয়ে উদ্বিগ্ন মেয়ের বাবাকে ফোন করে এক যুবক। সে বলে, আপনার মেয়েকে বিয়ে করেছি। ৬ লক্ষ টাকা দিতে হবে। বীরভূমের নলহাটির বাসিন্দা এক ব্যক্তির এই দাবি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মেয়ের বাবার দাবি, দেখাশুনো করে চলতি মাসের ২০ তারিখ মেয়ের বিয়ে দেন। শ্বশুরবাড়ির সদস্যরা জানান, বিয়ের ২ দিন পর নিখোঁজ হয়ে যান বধূ। এরপর নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বাড়ি নেপালে। কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় তরুণীর সঙ্গে। বিয়ের দুদিন পরই তরুণীকে নলহাটি থেকে মুম্বই নিয়ে যান তিনি। পরে সেখান থেকে সুরাতে চলে যান তাঁরা। পরিবারের দাবি, তরুণীকে বিয়ে করলেও ফোন করে ৬ লক্ষ টাকা দাবি করেন যুবক। মেয়ের বাবা বলেন, দেখাশুনা করে বিয়ে দিয়েছিলাম মেয়ের। এখন নিখোঁজ শুনে থানায় অভিযোগ করি। ছেলেটি ৬ লক্ষ টাকা চায়। এখন মেয়ের সিদ্ধান্ত, যা চাইবে তাই হবে। যুবকের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায়, তিনি সুরাতে রয়েছেন।  সেই মতো নলহাটি থানার পুলিশের একটি দল সুরাতে গিয়ে যুবককে আটক করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক একজন প্রতারক। তবে ওই যুবক গৃহবধূকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল নাকি স্বেচ্ছায় গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *