অসহায় মৃত মহিলার সৎকাজে এগিয়ে এল রেড ভলান্টিয়ার্স
Connect with us

দক্ষিণ দিনাজপুর

অসহায় মৃত মহিলার সৎকাজে এগিয়ে এল রেড ভলান্টিয়ার্স

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট, ৮ জুন : কোভিড অতিমারিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এবার অসহায় মৃত এক মহিলার সৎকারের কাজে এগিয়ে এল রেড ভলেন্টিয়ার্স। সোমবার রাতে বালুরঘাট শহরের রথতলার বাসিন্দা ৭৫ বছরের বৃদ্ধা রিক্তা দাস বালুরঘাট জেলা হাসপাতালে মারা যান।

যদিও তিনি বালুরঘাটের বাসিন্দা হলেও স্বামী মারা যাওয়ায় জেলার বুনিয়াদপুরে থাকতেন। সেখানে তিনি বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে রেড ভলেন্টিয়ার্স এর তরফে তাকে সুচিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে কয়েকদিন আগে নিয়ে এসে ভর্তি করা হয়। কিন্তু সোমবার রাতে তার মৃত্যু হয়। পরে রেড ভলেন্টিয়ার্সের সদস্যরাই তার দেহ সৎকার করার কাজে এগিয়ে আসে। উল্লেখ্য সিপিআইএমের কর্মী সমর্থকদের নিয়ে গড়া এই রেড ভলান্টিয়ার্সরা করোনা অতিমারিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। করোনা আক্রান্ত ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিলি পাশাপাশি অক্সিজেন পরিষেবা পৌঁছে দিচ্ছে।