বিদ্যালয়ের বাইরের ছেলেমেয়েদের মিড ডে মিল দেওয়ার অভিযোগে সরব গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার বিদ্যালয় কর্তৃপক্ষের
Connect with us

উত্তর দিনাজপুর

বিদ্যালয়ের বাইরের ছেলেমেয়েদের মিড ডে মিল দেওয়ার অভিযোগে সরব গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার বিদ্যালয় কর্তৃপক্ষের

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ৫ জুন : করোনা আবহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাদ্য সামগ্রী নিয়ম মাফিক দেওয়া হলেও বিদ্যালয়ে নাম না থাকা কিছু ছেলেমেয়েদের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ইটাহার পঞ্চায়েত অন্তর্গত বাগবাড়ী নির্ভয়পুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের দ্বিতীয় ধাপে মিড ডে মিলের বিভিন্ন খাদ্য সামগ্রী স্কুল থেকে দেওয়া শুরু হলে গ্রামের কিছু সাধারণ মানুষ এসে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক পাল তার এলাকার ছেলে মেয়েদের মিড ডে মিলের খাদ্য সামগ্রী দিচ্ছেন, যারা এই বিদ্যালয়ের সাথে যুক্ত নয়। আর এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ বলে জানানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। যদিও ঘটনার সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক অলোক পাল না থাকায়, বিদ্যালয় শিক্ষক মানিক চৌধুরী বলেন, আমাদের কাছে যে তালিকা রয়েছে সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের সমস্ত জিনিস বিতরণ করছি।

Continue Reading
Advertisement ads