থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ
Connect with us

মালদা

থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর, ১ জুন : থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের বড়তরফ এলাকায়। এদিন এলাকার বাসিন্দা পার্থ কর্মকারের দোকানের পাশে থাকা সাইকেলের দোকানের তালা ভেঙ্গে দেওয়াল কেটে সোনার দোকানটিতে ঢোকে চোরেরা।

আলমারি ভেঙ্গে সোনা-রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরেরা। উল্লেখ্য মাস তিনেক আগে পাশে থাকা সাইকেলের দোকানটিতেও চুরির ঘটনা ঘটে। সোনার দোকানের মালিক পার্থ কর্মকার বলেন, দোকানের দেওয়াল ভেঙ চুরি হয়েছে। বাইরের আলমারিতে যা ছিল সব চুরি গেছে। একেই লকডাউন, তারপর এই চুরি। থানা সামনে থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটলো। পুলিশের টহলদারী সত্ত্বেও তা চোখে পড়লো কেন প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে সোনার দোকানের মালিকেরা। অন্যদিকে এক মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা শিব মন্দির পাড়া এলাকায়। সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিক আনন্দ ঠাকুরের। দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে একাধিক মোবাইল , মোবাইলের যন্ত্রাংশ, চার্জার, পেনড্রাইভ ছাড়াও ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মোবাইল দোকান মালিক। দোকান মালিক আনন্দ ঠাকুর বলেন, একাধিক মোবাইলসহ মোবাইলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। প্রায় দেড় লক্ষ টাকার অধিক জিনিসপত্র চুরি হয়ে গেছে।থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় ঘোষ বলেন, দুটো চুরির ঘটনা ঘটেছে। কারা এই ঘটনার পেছনে আছে সেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।