রায়গঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ২৪ মে :ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের৷ সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার অন্তর্গত বাংলা বিহার সীমান্ত এলাকার বাহিন রেল ব্রিজের কাছে। ঘটনায় পাশ্ববর্তী লোকজনের ভিড় জমে যায় ঘটনাস্থলে৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজনের বক্তব্য, ওই যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। ট্রেল চলে যাওয়ার পর লাইনে তার মৃতদেহ দেখতে পেয়ে ভিড় জমে যায়। কিন্তু মৃত যুবকের পরিচয় জানতে পারা যায় নি। রেল সূত্রে খবর এদিন দুপুরে রাধিকাপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই যুবকের৷ কি করে তিনি ট্রেন যাওয়ার সময় লাইনে চলে এসেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা নাজিম বলেন, আমি কাজে যাচ্ছিলাম। হঠাৎ রেল লাইনের ধারে লোকজনের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ি৷ সামনে গিয়ে দেখি একজনের দেহ পড়ে রয়েছে রেল লাইনের উপরে। মৃত যুবককে আমরা চিনতে পারছি না। মনে হচ্ছে এলাকার বাসিন্দা নন। কিন্তু কী করে তিনি লাইনে চলে এলেন কেউ বুঝতে পারছে না।

Continue Reading
Advertisement