সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৮ এপ্রিল : একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। চুরির ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী একটি সোনার দোকানে।

জানা গিয়েছে, চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মত দোকান বন্ধ করে দোকান মালিক দিলীপ অধিকারী বাড়ি ফিরে যান মঙ্গলবার রাতে। বুধবার সকালে প্রতিদিনের মত দোকানে এলে চুরির বিষয়টি নজরে আসে তার। এ বিষয়ে দিলীপ অধিকারী জানান, বুধবার সকালে প্রতিদিনের মত দোকানে এলে দেখতে পান দোকানের দেওয়াল ভাঙা অবস্থায় রয়েছে। দুষ্কৃতীরা দেওয়াল ভেঙে দোকানে থাকা মূল্যবান সোনা, রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে। জানা গিয়েছে, চুরি যাওয়া গয়নার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দোকান মালিক। পরবর্তীতে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।