ভাইরাল খবর
বেআইনি নাগরিক ধরলেই ডিটেনশন ক্যাম্পে, কঠোর অবস্থানে যোগী সরকার
ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশে (Uttar Pradesh) অনুপ্রবেশ (Infiltration) রুখতে এবার আরও কঠোর অবস্থান নিল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিক (Foreign Nationals) ধরা পড়লেই সরাসরি পাঠানো হবে ডিটেনশন সেন্টারে (Detention Centre)—এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য প্রতিটি জেলাশাসককে প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার (Temporary Detention Camp) তৈরি করে সেখানে চিহ্নিত অনুপ্রবেশকারীদের রাখা হবে। তাঁদের পরিচয় যাচাই (Verification) সম্পন্ন হওয়ার পর আইন অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর কথায়, জাতীয় নিরাপত্তা (National Security) ও সামাজিক সম্প্রীতি (Social Harmony) রক্ষা রাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
জেলাশাসকদের (District Magistrates) নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের প্রতিটি এলাকায় বসবাসকারী বেআইনি বিদেশিদের শনাক্ত করে অভিযানের আওতায় আনতে। তাঁরা জানান, কেউ ধরা পড়লেই তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এবং ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।
উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে “Detect–Deport” নীতির কথা বলেছিলেন। সেই নির্দেশনার পথ ধরে এবার উত্তর প্রদেশে প্রতি জেলায় ডিটেনশন সেন্টার নির্মাণের সিদ্ধান্ত কার্যকর হলো।


