রাজ্যের খবর
স্ত্রী নেই বাড়িতে, প্রতিবেশীকে দোষারোপ করে রক্তাক্ত করল যুবক
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর (Sonarpur) এলাকা ফের উত্তপ্ত চাঞ্চল্যকর ঘটনায়। স্ত্রীকে বাড়িতে না পেয়ে প্রতিবেশী বধূর উপর চড়াও হলেন এক যুবক। অভিযোগ, ইট (brick) দিয়ে বেধড়ক মারধর করা হয় মহিলাকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস (Niloy Biswas)। পেশায় রং মিস্ত্রি (painter)। অন্যান্য দিনের মতোই সকালে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, স্ত্রী বাড়িতে নেই। খোঁজাখুঁজি করেও স্ত্রীকে না পেয়ে পাশের বাড়ির এক প্রতিবেশী বধূর (neighbor woman) কাছে জানতে চান তাঁর স্ত্রীর কথা।
সেই মহিলা জানান, তিনি কিছুই জানেন না। এতেই চটে যান নিলয়। অভিযোগ, কোনও কিছু বুঝে ওঠার আগেই পাশের বাড়ির ওই বউদির উপর চড়াও হন। ইট তুলে সোজা মাথায় আঘাত করেন। গুরুতর আহত হন মহিলা।
শুধু তাই নয়, ঘটনার সময় চিৎকার শুনে মহিলার ছেলে ছুটে এলে তাকেও মারধর করেন অভিযুক্ত। এরপর তাঁদের আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। তৎক্ষণাৎ মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসার পর নির্যাতিতা বধূ নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিলয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এলাকাবাসীরা হতবাক এই ঘটনায়। তাঁদের বক্তব্য, “এতটুকু কারণে কেউ কীভাবে এভাবে মারধর করতে পারে?” অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
এদিকে, এখনও পর্যন্ত জানা যায়নি অভিযুক্ত যুবকের স্ত্রী কোথায় গিয়েছেন বা তিনি বাড়িতে ফিরেছেন কিনা।
