নিজের কেন্দ্রেই তৃণমূল কর্মীদের বিক্ষোভে আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা, মন্তেশ্বরে কনভয়ে ইট-বৃষ্টির হামলা
Connect with us

রাজনীতি

নিজের কেন্দ্রেই তৃণমূল কর্মীদের বিক্ষোভে আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা, মন্তেশ্বরে কনভয়ে ইট-বৃষ্টির হামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিজের বিধানসভা কেন্দ্রেই ক্ষোভের মুখে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)। বৃহস্পতিবার (৩ জুলাই) পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে যাওয়ার পর বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার সমস্যা নিয়ে কোনও ভূমিকা নেননি মন্ত্রী। মন্ত্রী দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে।

জানা গিয়েছে, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার উদ্দেশ্যে মন্তেশ্বর যান বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছতেই হাতে ঝাঁটা, লাঠি, কালো পতাকা নিয়ে ধেয়ে আসেন কিছু তৃণমূল কর্মী। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘চিটিংবাজ’ ইত্যাদি স্লোগান তোলা হয়। এরপর ইট, রড, লাঠি দিয়ে হামলা চলে গাড়ির উপর। ভাঙচুর হয় মন্ত্রীর নিজস্ব গাড়িতেও। মন্ত্রীর দাবি, তাঁর গাড়িতে থাকা ছ’জন আহত হয়েছেন এবং তিনিও হাতে আঘাত পেয়েছেন।

আরও পড়ুনঃ নীল তারকা কাইলি পেজের অকালপ্রয়াণ, পরিবারের দাবি ‘অন্তরে উজাড় করে ভালোবাসতেন’

এই ঘটনার জন্য মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের (Ahmed Hossain Sheikh) দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা। তাঁর অভিযোগ, ‘‘আহমদের মদতেই এই হামলা চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল আমাকে খুন করা।’’ যদিও এই বিষয়ে আহমদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads

অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, এলাকার রাস্তাঘাট, জল ও স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক অব্যবস্থা রয়েছে। দীর্ঘ চার বছর ধরে মন্ত্রী মুখ দেখাননি বলেও অভিযোগ তাঁদের। এক বিক্ষোভকারীর ভাষায়, ‘‘একুশে জুলাইয়ের প্রচারের জন্য নয়, আগে এলাকার উন্নয়ন করুন।’’
মন্ত্রী অবশ্য পাল্টা দাবি করেছেন, ‘‘এরা কেউ এলাকায় থাকে না। বাইরের লোকজন ভাড়া করে আনা হয়েছে। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।’’

এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে মন্তেশ্বরে। তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Continue Reading
Advertisement