Connect with us

মালদা

মালদহ মেডিক্যালের মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ! অঙ্গ পাচারের অভিযোগে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদহ মেডিক্যাল কলেজের (Malda Medical College) মর্গে (Morgue) মাসের পর মাস পড়ে থাকা বেওয়ারিশ মৃতদেহের (Unclaimed Bodies) স্তূপে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, বহু লাশ দীর্ঘদিন ধরে ফেলে রাখা হচ্ছে, এবং সেই লাশগুলি থেকে অঙ্গ পাচার (Organ Trafficking) হচ্ছে কি না, তা নিয়েও উঠছে ভয়ঙ্কর প্রশ্ন।

জানা গেছে, সপ্তাহখানেক আগেও সেখানে প্রায় ৬০টি মৃতদেহ ছিল। মৃতদেহগুলি সৎকারের দায়িত্বে থাকা বিবিগ্রাম দফন কফন কার্য সমিতি (Bibigram Burial Committee) জানিয়েছে, রাজ্য সরকার (State Government) প্রতি মৃতদেহের জন্য মাত্র ৭৪ টাকা দেয়—যা দিয়ে ন্যূনতম সৎকার সম্ভব নয়। তাঁদের দাবি, “একটি দেহ সৎকারে অন্তত ৫০০০ টাকা খরচ হয়।”

সমিতির সম্পাদক হক জাফর ইমাম (Haq Zafar Imam) বলেন, “আমাদের এমন পচাগলা দেহ দেওয়া হয় যে বোঝাই যায় না কোন অঙ্গ আছে, আর কোনটি নেই। অঙ্গ পাচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

তবে এই অভিযোগ খারিজ করেছেন মর্গের ইন্সট্রাক্টর দীপঙ্কর ঝা (Dipankar Jha)। তাঁর বক্তব্য, “এমন কোনও খবর নেই। মৃতদেহের অঙ্গ (Organs) কাজে লাগে না।”

Advertisement
ads

রাজনৈতিক মহলেও (Political Circles) শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি (BJP) নেতা অজয় গঙ্গোপাধ্যায় (Ajay Gangopadhyay) দাবি করেছেন, “গোটা রাজ্যে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির আন্তর্জাতিক চক্র (International Racket) চলছে।” কংগ্রেস (Congress) নেতা মুস্তাক আলম (Mustak Alam) প্রশ্ন তুলেছেন, “কেন মর্গে দেড়-দু’বছর ধরে বেওয়ারিশ লাশ ফেলে রাখা হচ্ছে?”

অন্যদিকে, তৃণমূল (TMC) জেলা পরিষদের সহসভাপতি এটিএম রফিকুল হোসেন (ATM Rafiqul Hossain) জানিয়েছেন, “কয়েকটি ক্ষেত্রে দেরিতে দেহ দেওয়া হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

মালদহ মর্গে মৃতদেহের স্তূপ এখন আতঙ্ক আর ক্ষোভের কেন্দ্রবিন্দু।

Advertisement
ads
Continue Reading
Advertisement