শিক্ষক দিবসেই ভাঙল ভরসা! ছাত্রীর উপর অত্যাচারে গ্রেপ্তার শিক্ষক
Connect with us

ভাইরাল খবর

শিক্ষক দিবসেই ভাঙল ভরসা! ছাত্রীর উপর অত্যাচারে গ্রেপ্তার শিক্ষক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শিক্ষক দিবসের (Teachers’ Day) দিনে সামনে এল এমন এক নিন্দনীয় ও মর্মান্তিক ঘটনা, যা শুনলে আপনিও অবাক হবেন। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার এগরার (Egra) অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে (Astichak Surendra Jogendra Vidyapith) ক্লাস চলাকালীন অষ্টম শ্রেণির ছাত্রীদের উপর চড়াও হলেন এক ইংরেজির শিক্ষক।  অভিযোগ, ওই শিক্ষক বিপ্লব পণ্ডা (Biplab Panda) একাধিক ছাত্রীকে বেধড়ক মারধর করেন,  যার ফলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে ২১ জনকে ভর্তি করতে হয় হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে, যখন নিয়মমতো ক্লাস নিতে যান শিক্ষক। কী কারণে তিনি এমন আচরণ করলেন, তা এখনও পরিষ্কার নয়। তবে ঘটনার খবর অভিভাবকদের কানে পৌঁছনোর পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিপ্লব পণ্ডা ও অন্যান্য কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

খবর পেয়ে এগরা থানার (Egra Police) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা ধরে চলে আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শুক্রবার, শিক্ষক দিবসের দিনই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিক্ষক বিপ্লব পণ্ডাকে।

Advertisement
ads

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করে জানান, “যে মানুষ হাতে খড়ি ধরান, তিনি যদি হাত তুলতেই শুরু করেন, তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ?” তাঁরা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। জেলা শিক্ষা দপ্তর থেকেও একটি আলাদা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Continue Reading
Advertisement