হিন্দু দেবতাকে ‘ভুয়ো’ বললেন ট্রাম্পের দলের নেতা, টেক্সাসে হনুমানমূর্তি ঘিরে বিতর্ক
Connect with us

দেশের খবর

হিন্দু দেবতাকে ‘ভুয়ো’ বললেন ট্রাম্পের দলের নেতা, টেক্সাসে হনুমানমূর্তি ঘিরে বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টেক্সাসের (Texas) একটি হনুমানমূর্তি (Hanuman Statue) ঘিরে ফের হিন্দুবিদ্বেষী (Hinduphobic) মন্তব্যে উত্তাল আন্তর্জাতিক রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দলে থাকা রিপাবলিকান নেতা (Republican Leader) আলেকজান্ডার ডানকান (Alexander Duncan) প্রকাশ্যে বলেন, ‘‘ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি’’ (Fake Idol of a Fake Hindu God)।

এক্স (X) হ্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, “আমরা খ্রিস্টান রাষ্ট্র (Christian Nation), তাহলে কেন এই মূর্তি টেক্সাসে থাকবে?” যদিও বাস্তব সত্য হল— আমেরিকা একটি ধর্মনিরপেক্ষ (Secular) দেশ এবং তাদের সংবিধান (Constitution) প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা (Freedom of Religion) দেয়।

Advertisement
ads

ডানকানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন হিন্দু সংগঠন (Hindu Organizations) ও নেটিজেনদের (Netizens) তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মার্কিন হিন্দু সংগঠনের তরফে জানানো হয়, “এই মন্তব্য উসকানিমূলক (Incendiary), ঘৃণামূলক (Hateful) এবং ট্রাম্পের দলের বিদ্বেষবিরোধী নীতিকে (Anti-Hate Policy) লঙ্ঘন করে। ডানকানকে অবিলম্বে সতর্ক করা হোক।”

অনেকে মনে করিয়ে দিয়েছেন, মার্কিন সংবিধান অনুযায়ী রাষ্ট্র কোনও নির্দিষ্ট ধর্মকে মানে না। ফলে ‘খ্রিস্টান দেশ’ বলেই অন্য ধর্মের মূর্তি সরানোর দাবি সংবিধান বিরুদ্ধ।

উল্লেখ্য, ২০২৩ সালে টেক্সাসে উন্মোচন করা হয় এই হনুমানমূর্তি। এটি আমেরিকার অন্যতম বৃহৎ হিন্দু মূর্তি, উচ্চতায় তৃতীয় স্থানে। মূর্তিটি তৈরি হয় হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ও সংস্কৃতি তুলে ধরতে। কিন্তু সেই মূর্তিকেই এবার সরিয়ে দিতে চেয়ে বিতর্কিত মন্তব্য করলেন ডানকান।

Advertisement
ads

এর আগে, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা (Trade Advisor) পিটার নাভারো (Peter Navarro) দাবি করেছিলেন, ভারতের ব্রাহ্মণরা (Brahmins) রুশ তেল (Russian Oil) থেকে ফায়দা লুটছে। এই ধরনের ধারাবাহিক মন্তব্যে প্রশ্ন উঠছে— রিপাবলিকান দলে কি ক্রমশ হিন্দুবিদ্বেষের জায়গা তৈরি হচ্ছে?

Continue Reading
Advertisement