ভোটের খবর
কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের ঐতিহাসিক জয়, মমতার বার্তা কৃতজ্ঞতার
ডিজিটাল ডেস্ক: কালীগঞ্জ (Kaliganj) বিধানসভার উপনির্বাচনে বড় জয় তৃণমূল কংগ্রেসের (TMC)। বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)। দ্বিতীয় স্থানে রইল বিজেপি (BJP)। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আলিফা জয়ী হয়েছেন।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য…
— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2025
এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, “কালীগঞ্জ উপনির্বাচনে সব ধর্ম, সব জাতি, সব সম্প্রদায়ের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের বিপুল সমর্থন ও আশীর্বাদ দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। এই জয় মা-মাটি-মানুষের। আমার কালীগঞ্জের সহকর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের জন্যও আমার আন্তরিক শুভেচ্ছা। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (Nasiruddin Ahmed)-কে স্মরণ করে এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”
আরও পড়ুনঃ বিধানসভায় রণক্ষেত্র, সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক, ধস্তাধস্তিতে আহত অনেকে
তৃণমূলের পক্ষ থেকে এই জয়কে ২০২৬ সালের ভোটের আগাম বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল। প্রসঙ্গত, এই কেন্দ্রে উপনির্বাচন হয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে। তাঁর কন্যা আলিফা আহমেদ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে জয়ী হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপনির্বাচনের ফল তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আলিফা আহমেদের (Alifa Ahmed) এই জয় মা-মাটি-মানুষের শক্তির ওপর দলের আস্থা আরও মজবুত করল বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব।
