তৃণমূলের নতুন কোর কমিটি ঘোষণা, দার্জিলিং-তমলুকে এল পরিবর্তনের হাওয়া
Connect with us

রাজনীতি

তৃণমূলের নতুন কোর কমিটি ঘোষণা, দার্জিলিং-তমলুকে এল পরিবর্তনের হাওয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আবারও তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এবার দার্জিলিং জেলার সমতল অংশ এবং তমলুক জেলা সংগঠনে এল বড়সড় পরিবর্তন।

তৃণমূল কংগ্রেসের তরফে জারি করা একটি দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দার্জিলিং সমতল অঞ্চলে এবার আর নির্দিষ্ট কোনও জেলা সভাপতি থাকছেন না। বীরভূমের মতোই এই অঞ্চল পরিচালিত হবে জেলা কোর কমিটির মাধ্যমে।

তবে দার্জিলিং (সমতল) জেলার চেয়ারপার্সন হিসেবে সঞ্জয় তিব্রেওয়াল-কে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন কোর কমিটিতে জায়গা পেয়েছেন—
গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রোমা রেশ্মি এক্কা, শঙ্কর মালাকার, জ্যোতি তিরকে, মো. আইনুল হক ও সোহবা সুব্বা।

অন্যদিকে, তমলুক জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
তাছাড়া, সুজয় বন্দ্যোপাধ্যায়-কে পশ্চিমবঙ্গ রাজ্য মাদার কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

Advertisement
ads

দলীয় সূত্রে জানানো হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আপাতত রাজ্য কমিটির বাকি অংশে কোনও পরিবর্তন হচ্ছে না। বর্তমান কমিটির ভবিষ্যৎ পর্যালোচনার আগে পর্যন্ত তা অপরিবর্তিত থাকবে।