নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল! বিস্ফোরক পোস্ট অভিষেকের
Connect with us

ভাইরাল খবর

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল! বিস্ফোরক পোস্ট অভিষেকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের নির্বাচন কমিশন (Election Commission) কি নিয়ম মেনে কাজ করছে? নাকি কোনো বিশেষ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে? বুধবার এক্স (X) হ্যান্ডলে বেশ কিছু স্ক্রিনশট (Screenshot) শেয়ার করে এই বিতর্ক উসকে দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কমিশন এখন প্রাতিষ্ঠানিক চ্যানেলের পরিবর্তে হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপেই যাবতীয় নির্দেশ দিচ্ছে।

অভিষেক তাঁর পোস্টে বিশেষ পর্যবেক্ষক (Special Observer) আইএএস সি মুরুগানের নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, জন্ম শংসাপত্রের (Birth Certificate) গ্রহণযোগ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা মুরুগান হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের (Micro Observers) দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন, সুপ্রিম কোর্ট (Supreme Court) যেখানে স্বচ্ছতা ও সঠিক যোগাযোগ মাধ্যম (Communication Channel) ব্যবহারের নির্দেশ দিয়েছে, সেখানে কেন এই গোপনীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে?

Advertisement
ads

এখানেই শেষ নয়, আরও গুরুতর অভিযোগ তুলেছেন অভিষেক। তিনি জানান, জেলাওয়ারি নিয়োগ করা রোল অবজার্ভারদের (Roll Observers) লগইন ক্রেডেনশিয়াল (Login Credential) কলকাতা থেকে অ্যাক্সেস করা হচ্ছে। তাঁর আশঙ্কা, এই লগইন ডেটার অপব্যবহার করে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে (Targeting Communities) টার্গেট করা হচ্ছে। অভিষেকের সরাসরি তোপ, দিল্লির ‘পলিটিক্যাল মাস্টার’ বা রাজনৈতিক প্রভুদের নির্দেশেই নির্বাচন কমিশন এই ধরনের কাজ করছে। এই গোটা বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের নজরে আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Continue Reading
Advertisement