নেহরুর জন্মদিনে শ্রদ্ধা, শিশু দিবসে শুভেচ্ছা—মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
Connect with us

রাজ্যের খবর

নেহরুর জন্মদিনে শ্রদ্ধা, শিশু দিবসে শুভেচ্ছা—মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে (Birth Anniversary) তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স (X) হ্যান্ডেলে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে লেখেন— “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।”

নেহরুর জন্মদিনেই দেশজুড়ে পালিত হয় শিশু দিবস (Children’s Day)। সেই উপলক্ষে ছোটদের উদ্দেশে আন্তরিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “শিশুরাই আগামী দিনের আলো (Light of the Future)। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।”

শিশুপ্রেমী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পরিচিত। বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক বা রাজনৈতিক (Political) সভায় প্রায়ই তাঁকে শিশুদের কোলে নিয়ে আদর করতে দেখা যায়। বহুবার তিনি প্রকাশ্যে বলেছেন—শিশুরাই দেশের ভবিষ্যৎ (Future of the Nation) এবং তাদের উন্নয়নই সমাজ এগিয়ে নিয়ে যায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement