নিউজিল্যান্ডের রানের পাহাড় ! রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড
Connect with us

খেলার খবর

নিউজিল্যান্ডের রানের পাহাড় ! রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : সেমিফাইনাল খেলতে নেমে সেঞ্চুরির সুরটা বেধে দিয়েছিলেন নিউজিল্যান্ডের দুই টপ অর্ডার ব্যাটাসম্যান রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। ফলে শক্ত ভিত পেয়ে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস খেললেন ঝড়ো ইনিংস। আর এর সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড গড়ল রেকর্ড পুঁজি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৫ ই মার্চ) দক্ষিণ আফ্রিকার সামনে ৩৬৩ রানের লক্ষ্য রাখে নিউজিল্যান্ড।টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর তান্ডব চালায় কিউই ব্যাটাররা। বিশেষ করে রাচিন ও উইলিয়ামসন। তৃতীয় উইকেটে দুজন ১৬৪ রানের জুটি গড়েন। দুজনই আদায় করেন সেঞ্চুরি।

আরও পড়ুন – ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষনা অজি অধিনায়ক স্মিথের

রাচিন রবীন্দ্র এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি আদায় করেন। ১০১ বলে ১৩ টি চার ও ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন। উইলিয়ামসন ৯৪ বলে ১০ টি চার ও ২ টি ছক্কায় ১০২ রানের ইনিংস উপহার দেন।সঙ্গে মিচেল ৩৭ বলে ৪৯ ও ফিলিপস ২৭ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন। যার সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট ৩৬২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান সংগ্রহকারি দল হিসাবে রেকর্ড বইয়ে নাম তুলে নিল নিউজিল্যান্ড।এখন এই রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই।এই ম্যাচে জয়ী দল আগামী রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

আরও পড়ুন – একাধিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

Advertisement
ads
Continue Reading
Advertisement