ভাইরাল খবর
আগামি কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ! হিয়ারিংয়ে কারা ডাক পাবেন? বললেন কমিশন
ডিজিটাল ডেস্ক: আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Voter List)। এর পরই শুরু হবে সংশোধনের (Correction) ধাপ। এই সময় ভোটারদের হিয়ারিং (Hearing) ও যাচাই (Verification) করা হবে। চূড়ান্ত ফাইনাল তালিকা (Final Voter List) প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
ইতিমধ্যে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারের সংখ্যা ৫৮,২০,৮৯৮। এই বিপুল সংখ্যক নাম খসড়া তালিকা থেকে বাদ যাবে। হিয়ারিং পর্বে এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
কিন্তু প্রশ্ন হল, হিয়ারিংয়ে ডাক (Call) কারা পাবেন? কমিশনের নিয়ম অনুযায়ী কয়েক ধরনের ভোটার ডাক পেতে পারেন—
১. ২০০২ সালের তালিকায় নাম নেই: ইআরও (Electoral Registration Officer) যদি অতিরিক্ত যাচাই প্রয়োজন মনে করেন, তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে। সঙ্গে নিতে হবে কমিশনের নির্ধারিত ১১টি নথির (Documents) মধ্যে অন্তত একটি বৈধ কাগজ।
২. পরিবারের কারও নাম নেই: এমন পরিবারকেও হিয়ারিংয়ে ডাকা হবে নাগরিকত্ব যাচাই (Citizenship Verification) করতে।
৩. ভুল তথ্য দেওয়া ভোটার: ফর্মে দেওয়া তথ্য যদি কমিশনের ডাটাবেসের (Database) সঙ্গে মিল না খায়, সেক্ষেত্রেও ডাক আসতে পারে।
৪. ফর্মে অস্পষ্টতা বা গোলমাল: বিএলও (Booth Level Officer) বা কমিশনের কাছে অস্পষ্ট তথ্য থাকলে হিয়ারিংয়ে ডাকা হবে।
হিয়ারিংয়ে ডাক পেলে ভয় পাবার কিছু নেই। সঙ্গে নিয়ে যান বৈধ নথি, প্রদর্শন করলে সব সংশয় মিটে যাবে এবং আপনার নাম নিশ্চিতভাবে ফাইনাল লিস্টে থাকবে।


