রাজ্যের খবর
ডোন্ট কেয়ার লুকে ভ্রুম ভ্রুম দাবাং নেতা! ৫৩ লক্ষের রাজকীয় বাইকে সওয়ার মন্ত্রী দিলীপ ঘোষ
ডিজিটাল ডেস্কঃ রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, তিনি সবসময়ই নিজের চেনা ‘দাবাং’ ইমেজে (Dabang Image) থাকতে ভালোবাসেন। তিনি বিজেপির বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কলকাতায় থাকলে প্রতিদিন ভোরে নিউ টাউনের ইকো পার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে যাওয়া তাঁর দীর্ঘদিনের চেনা রুটিন। তবে আজ সকালে চেনা ছকের বাইরে গিয়ে একবারে ভিন্ন ও ‘ডোন্ট কেয়ার’ মেজাজে ধরা দিলেন তিনি।
এদিন সকালে সাদা টিশার্ট আর সাদা শর্টস পরে মর্নিং ওয়াক (Morning Walk) করতে করতেই হঠাৎ তাঁর বাইক চালানোর শখ জাগে। যেমন ভাবা, তেমন কাজ। পার্কের ভেতরে থাকা একটি ৫৩ লক্ষ টাকার বিলাসবহুল বাইকে (Luxury Bike) অবলীলায় চেপে বসেন মন্ত্রী। পিছনে একজনকে বসিয়ে নিজেই সেই বহুমূল্য ও রাজকীয় মোটরবাইক ছোটালেন পার্কের ভেতরে। সমাজমাধ্যমে (Social Media) এই ভিডিও প্রকাশ পেতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায় এবং নেটিজেনদের দারুণ নজর কাড়ে।
বাইক চালানোর পাশাপাশি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, তৃণমূল দলটা এবার পুরোপুরি ভেঙে পড়ার মুখে। সরকারি প্রকল্প থেকে শুরু করে চাকরি বিক্রি ও লুঠপাটের জন্য মন্ত্রী ও তাঁদের সহযোগীরা একাধিক সংস্থাকে দুই-তিন ভাগে ভাগ করে দুর্নীতি (Corruption) চালিয়েছেন। হরিণঘাটার মাদার ডেয়ারির উদাহরণ টেনে তিনি বলেন, যে সংস্থা আগে প্রতিদিন ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, আজ তা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার লিটারে।
এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার ও অন্নপূর্ণা ভান্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্প (Welfare Schemes) প্রসঙ্গে তিনি সাফ জানান, এই সুবিধা পাওয়ার প্রথম শর্ত হলো ভারতীয় নাগরিকত্ব (Citizenship)। বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ (CAA) আনা হয়েছে। অ-নাগরিকরা কোনো সরকারি সুবিধা পাবেন না এবং তাঁদের দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেও তিনি সতর্ক করেন।


