খুনের ঘটনায় অভিযুক্ত সুশীল কুমারের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিল্লি পুলিশের
Connect with us

দেশ

খুনের ঘটনায় অভিযুক্ত সুশীল কুমারের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিল্লি পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৮ মে :  দিল্লির ছত্রশাল স্টেডিয়াম চত্বরে কুস্তিগির সাগর রানাকে পিটিয়ে খুনের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা অভিযুক্ত সুশীল কুমার৷ এবারে তার সন্ধান পেতে (Sushil Kumar) আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করল দিল্লি পুলিশ।

তার হদিশ দিতে পারলে ১ লক্ষ টাকা দেওয়া হবে সন্ধানদাতাকে। অপরদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়া আরেক অভিযুক্ত অজয়ের সম্পর্কে তথ্য পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা হয়েছে। এর আগে রবিবারই অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল্লির একটি আদালত। প্রসঙ্গত, গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম চত্বরে ঝামেলায় মারপিটের জেরে মৃত্যু হয় বছর তেইশের কুস্তিগির সাগরের। এই ঘটনায় নাম জড়ায় দু’বারের অলিম্পিক পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারের। প্রথমে সুশীল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। কিন্তু ঘটনার পর থেকেই সুশীলের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ফোনও বন্ধ। ঘটনার দিন স্টেডিয়ামের পার্কিং লটে সুশীল কুমার এবং তাঁর কয়েক জন সঙ্গীর সঙ্গে ঝামেলা হয় সাগর রানার। তিনিও প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন। সাগরের সঙ্গীরা জানিয়েছেন, ঝামেলার পর তাঁকে শিক্ষা দিতে বাড়ি থেকে তুলে আনেন সুশীল কুমাররা। কারণ সবার সামনে সাগর নাকি সুশীল কুমারকে গালিগালাজ দিয়েছিল। পরে সাগরের মৃতদেহ উদ্ধার হয়। সুশীল এবং আরও ৮ জন মিলে তাঁকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ।

Continue Reading
Advertisement