সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ‘বড় ভুল’, বিস্ফোরক বাইচুং ভুটিয়া
Connect with us

খেলার খবর

সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ‘বড় ভুল’, বিস্ফোরক বাইচুং ভুটিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ফুটবলের (Indian football) বর্তমান অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক (former captain) বাইচুং ভুটিয়া। তাঁর মতে, সদ্য জাতীয় দলে (national team) অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ছিল ভারতীয় ফুটবলের জন্য একটি ‘মস্ত বড় ভুল’।

সম্প্রতি সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের (Asian Cup) যোগ্যতা অর্জন পর্ব থেকেই কার্যত ছিটকে গেছে টিম ইন্ডিয়া (Team India)। সেই ব্যর্থতার প্রেক্ষিতে বাইচুং বলেন,

“সুনীলের জাতীয় দলে ফেরার সিদ্ধান্তটি ভুল ছিল। ওর কেরিয়ার দুর্দান্ত, কিন্তু এবার সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। গুরপ্রীত সিং সান্ধুদের (Gurpreet Singh Sandhu) মতো সিনিয়ররাও এবার সুযোগ ছেড়ে নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, ভারতীয় ফুটবলের এই দৈন্যদশা দেখিয়ে দিচ্ছে আমাদের কতটা ‘সুনীল নির্ভর’ (Sunil-dependent) হয়ে পড়েছে দল।

“আমাদের দলে এখনও একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকারের (striker) অভাব রয়েছে, যেটা আশঙ্কাজনক।”

বাইচুংয়ের মতে, ভারতীয় ফুটবলকে এখনই গ্ল্যামার নির্ভর ইউরোপীয় ঘরানার (European style) অনুকরণ করা বন্ধ করতে হবে। বরং জর্ডন বা উজবেকিস্তানের (Jordan, Uzbekistan) মতো এশিয়ার সফল দেশগুলির মডেল অনুসরণ করাই উচিত।

Advertisement
ads

এশিয়া কাপে জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাইচুং বলেন,

“এটা ভীষণ হতাশার। ২৪টি দেশ খেলছে, সেখানে ভারতের না থাকাটা চোখে আঙুল দিয়ে আমাদের অবস্থা দেখিয়ে দিচ্ছে।”

সুনীল ছেত্রী ১৯ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯৫টি আন্তর্জাতিক গোল—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরেই তিনি সক্রিয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

তবে গত বছর অবসর নেওয়ার পরেও প্রাক্তন কোচ মানোলো মার্কেজের (Manolo Marquez) অনুরোধে জাতীয় দলে ফেরেন তিনি। কিন্তু এই প্রত্যাবর্তন খুব একটা সুখকর হয়নি, কারণ চলতি বছর মার্চ মাসের পর থেকে ছেত্রীর পা থেকে কোনও গোল আসেনি।

বাইচুংয়ের মতে, সময় এসেছে নতুনদের উপর ভরসা রাখার। আর সিনিয়র ফুটবলারদের উচিত সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো।

Advertisement
ads
Continue Reading
Advertisement