নিজের নামেই ফুটবল টুর্নামেন্ট চালু করলেন মেসি, অংশ নিচ্ছে বিশ্বের সেরা ক্লাবগুলি
Connect with us

খেলার খবর

নিজের নামেই ফুটবল টুর্নামেন্ট চালু করলেন মেসি, অংশ নিচ্ছে বিশ্বের সেরা ক্লাবগুলি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফুটবলের মাঠে এখনও যাদু দেখাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার মাঠের বাইরেও ছড়িয়ে দিতে চলেছেন তাঁর প্রভাব। বিশ্বজুড়ে প্রতিভাবান যুব ফুটবলারদের জন্য শুরু হচ্ছে এক আন্তর্জাতিক টুর্নামেন্ট— Messi Cup। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে (Miami) অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতা, যার আয়োজক স্বয়ং মেসির প্রোডাকশন সংস্থা 525 Rosario

এই প্রতিযোগিতা শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং ভবিষ্যতের ফুটবল প্রতিভাদের জন্য এক আন্তর্জাতিক মঞ্চ। ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন, যার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মায়ামির চেজ স্টেডিয়াম (Chase Stadium) সহ একাধিক আইকনিক ভেন্যুতে।

কারা খেলছে ‘Messi Cup’-এ?

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি বিশ্বমানের অনূর্ধ্ব-১৬ (U16) দল:

  • Inter Miami

  • Barcelona

  • Manchester City

  • River Plate

  • Inter Milan

  • Newell’s Old Boys

  • Atletico Madrid

  • Chelsea

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম তিন দিনে চলবে রাউন্ড-রবিন (Round Robin) পর্ব, এরপর সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে বসবে গ্র্যান্ড ফিনালে, যেখানে নির্ধারিত হবে প্রথম ‘Messi Cup’ চ্যাম্পিয়ন।

Advertisement
ads

খেলা ছাড়াও রয়েছে আরও কিছু

Messi Cup শুধু মাঠের লড়াইতে সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি আয়োজন করা হচ্ছে Football Industry Summit— এক সম্মেলন যেখানে ক্রীড়া, সংস্কৃতি ও বাণিজ্য জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে Faena Forum-এ। এছাড়া Messi Cup Summit Party হবে ‘Pao by Paul Qui’-তে।

525 Rosario-র CEO Tim Pastore এই আয়োজনকে বর্ণনা করেছেন “আজকের খেলা আর আগামী দিনের প্রতিভার মধ্যে এক সেতুবন্ধন” হিসেবে। তাঁর কথায়, “Messi Cup এমন এক মঞ্চ, যেখানে প্রতিভা, সংস্কৃতি এবং সম্প্রদায় একসঙ্গে উদযাপিত হবে।”

 ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন মেসি

এই উদ্যোগ মেসির ব্র্যান্ড এবং ব্যক্তিত্বকে আরও নতুন উচ্চতায় পৌঁছে দিল। মাঠের তারকা এবার মাঠের বাইরেও গড়ে তুলছেন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার মঞ্চ। Messi Cup নিছক একটি প্রতিযোগিতা নয়— এটি ফুটবলের ভবিষ্যতের রূপরেখা

Advertisement
ads
Continue Reading
Advertisement