অন্তঃসত্ত্বা সোনম কাপুর? বলিউডে জোর গুঞ্জন, দ্বিতীয় সন্তানের পথে নায়িকা
Connect with us

বিনোদন

অন্তঃসত্ত্বা সোনম কাপুর? বলিউডে জোর গুঞ্জন, দ্বিতীয় সন্তানের পথে নায়িকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরসুমে অনিল কাপুর (Anil Kapoor) পরিবারের জন্য এল খুশির খবর। বলিউড (Bollywood) মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ফের মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি সোনম বা তাঁর পরিবার।

বলিউড গুঞ্জন বলছে, এই মুহূর্তে নাকি ছয় মাসের অন্তঃসত্ত্বা (Pregnant) সোনম। এর আগে ২০২২ সালে প্রথম সন্তানের মা হন তিনি। পুত্রসন্তানের নাম রাখেন বায়ু (Vayu)। তিন বছরের বায়ুর ছবি মাঝেমধ্যেই শেয়ার করেন সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja)।

অভিনেত্রীর ঘনিষ্ঠদের দাবি, এবার নাকি কন্যা সন্তান চান সোনম। এমনকি মনে মনে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিনি। বর্তমানে বাপের বাড়িতে রয়েছেন অভিনেত্রী, তাই সোশ্যাল মিডিয়া (Social Media) বা বলিউড পার্টিতে তাঁকে খুব একটা দেখা যাচ্ছে না। কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, ঢিলেঢালা পোশাক পরে স্বামীর হাত ধরে মুম্বইয়ের (Mumbai) একটি ক্লিনিক (Clinic) থেকে বের হচ্ছেন সোনম। আর সেখান থেকেই অনুরাগীদের মধ্যে জোর গুঞ্জন শুরু।

উল্লেখ্য, বহুদিন ধরেই সিনেমার জগৎ থেকে দূরে রয়েছেন অনিলকন্যা। তাঁর শেষ ছবি ‘ব্লাইন্ড’ (Blind) মুক্তি পায় ২০২৩ সালে। এর আগে ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে ছেলে বায়ুর জন্মের পর থেকে সিনেমার কাজ থেকে বিরতি নিলেও ফ্যাশন ইভেন্টে (Fashion Events) নিয়মিত উপস্থিত থাকেন সোনম।

Advertisement
ads

তবে এই নতুন খবর নিয়ে এখনও মুখ খোলেননি সোনম বা আনন্দ। ভক্তরা অপেক্ষায় রয়েছেন কাপুর পরিবারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Continue Reading
Advertisement