জন্মদিনে ছেলে গ্রেফতার! মোদীকে কটাক্ষ করে ‘ধন্যবাদ’ দিলেন ভূপেশ বাঘেল
Connect with us

ভাইরাল খবর

জন্মদিনে ছেলে গ্রেফতার! মোদীকে কটাক্ষ করে ‘ধন্যবাদ’ দিলেন ভূপেশ বাঘেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)-এর পুত্র চৈতন্য বাঘেল (Chaitanya Baghel) অবশেষে ইডির (ED) জালে। শুক্রবার সকাল থেকেই ভিলাইয়ের তাঁদের বাসভবনে তল্লাশি চালাতে থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলা ওই অভিযান শেষে দুপুর নাগাদ গ্রেফতার করা হয় চৈতন্যকে। অভিযোগ, বহু কোটি টাকার liquor scam-এর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে তাঁর।

ইডির অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ছত্তীসগড়ে এক বিশাল মদ কারচুপি চক্র গড়ে ওঠে, যা বেআইনি উপায়ে প্রায় ₹২,১৬১ কোটি আয় করে। এই চক্রে রাজনীতিক, সরকারি আমলা এবং মদের ব্যবসায়ীরা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সরকারি দোকান থেকে মদের বিক্রির পর সরকারি কোষাগারে অর্থ জমা না করে তা নয়ছয় করা হতো। দোকান লাইসেন্স পাইয়ে দিতে ও সরবরাহে লক্ষ লক্ষ টাকার ঘুষ চলত।

আরও পড়ুনঃ মোদীর সভার দিনে দিল্লিতে তলব, সংগঠনে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিলীপ ঘোষ

ইতিমধ্যে এই মামলায় গ্রেফতার হয়েছেন IAS অফিসার অনিল টুটেজা ও ব্যবসায়ী আনোয়ার ধীবর। এবার সেই জালেই ধরা পড়লেন চৈতন্য। অভিযোগ, এই বেআইনি অর্থ চৈতন্য ও তাঁর ঘনিষ্ঠরা real estate dealings-এর মাধ্যমে সাদা করার চেষ্টা করেছেন।

Advertisement
ads

এদিন, ইডি হানার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও উঠে এসেছে। ভূপেশ বাঘেল এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “আজ আমার ছেলের জন্মদিন। ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এমন একটা ‘উপহার’ দেওয়ার জন্য।” তাঁর কটাক্ষ, “আমার জন্মদিনে আমার অফিসারদের বাড়িতে ইডি, ছেলের জন্মদিনে আমার বাড়িতে ইডি। এটা আমি কোনওদিন ভুলব না।”

তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে আসার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এখন চৈতন্য বাঘেলের বিরুদ্ধে কী কী প্রমাণ সামনে আসে, তার দিকেই নজর রাজনৈতিক মহলের।

Continue Reading
Advertisement