তৃণমূলে যোগদানের জল্পনায় শঙ্কর মালাকার, চাঞ্চল্য রাজনীতিতে
Connect with us

রাজনীতি

তৃণমূলে যোগদানের জল্পনায় শঙ্কর মালাকার, চাঞ্চল্য রাজনীতিতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দার্জিলিং (Darjeeling) জেলার প্রবীণ কংগ্রেস (Congress) নেতা শঙ্কর মালাকার (Shankar Malakar) কি এবার তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চলেছেন? সোমবার সকাল থেকেই এই সম্ভাবনা ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

দীর্ঘদিন ধরে দার্জিলিং জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে থাকা শঙ্কর মালাকার বরাবরই পরিচিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে। তবে বর্তমানে তাঁর দলবদলের সম্ভাবনা ঘিরে জল্পনা চরমে।

আরও পড়ুনঃ অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, প্রেমিকের বাড়ি থেকে ফিরেই আত্মঘাতী

সূত্রের খবর, বর্তমানে শঙ্কর মালাকার কলকাতায় অবস্থান করছেন। তবে ঠিক কী কারণে তিনি সেখানে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি RC TV সংবাদ-এর প্রতিনিধি।

Advertisement
ads

তাঁর এই আচমকা কলকাতা যাত্রা এবং টেলিফোনে অনুপলব্ধ থাকায় রাজনৈতিক মহলে জোর প্রশ্ন উঠেছে— তবে কি সত্যিই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাচ্ছেন এই বর্ষীয়ান নেতা? যদিও এই বিষয়ে তাঁর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখন রাজনৈতিক মহলের নজর, শঙ্কর মালাকার আসন্ন সপ্তাহে প্রকাশ্যে কী বার্তা দেন এবং সেই ঘোষণার প্রভাব কী হয় দার্জিলিংয়ের রাজনীতিতে।

Continue Reading
Advertisement