প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে বন্দে ভারত স্লিপার ঘিরে নিরাপত্তা জোরদার
Connect with us

ভাইরাল খবর

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে বন্দে ভারত স্লিপার ঘিরে নিরাপত্তা জোরদার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের রেল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চলেছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মালদহ স্টেশন থেকে দেশের প্রথম এই প্রিমিয়াম স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। তবে উদ্বোধন ঘিরে নিরাপত্তা (Security) নিয়ে কড়া সতর্কতায় রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না রেল প্রশাসন। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কেউ কেউ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে পাথর ছোড়ার চেষ্টা করতে পারে। পাশাপাশি মালদহ, জমিরঘাটা, খালতিপুর, ছামাগ্রাম, শঙ্কপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা এলাকায় প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর আশঙ্কাও করা হয়েছে। এই কারণেই কালিয়াচক থানার আইসিকে চিঠি দিয়ে নিরাপত্তা জোরদারের আর্জি জানিয়েছে আরপিএফ।

উল্লেখযোগ্য, ২০২৩ সালে মাত্র ৯ দিনের মধ্যে চারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতাই এবার বাড়তি সতর্কতার কারণ।

রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন চলবে। হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, হাওড়া পৌঁছবে সকাল ৮টা ১৫ মিনিটে। যাত্রাপথে মোট ১৩টি স্টেশনে স্টপেজ থাকবে।

Advertisement
ads

১৬ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ১১টি এসি থ্রি টায়ার, চারটি এসি সেকেন্ড টায়ার ও একটি ফার্স্ট ক্লাস এসি। আধুনিক কবচ (Kavach), এমার্জেন্সি টকব্যাক সিস্টেম (Emergency Talkback System) সহ উন্নত পরিষেবা মিলবে যাত্রীদের।

Continue Reading
Advertisement