‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি দলে শমীকের সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি
Connect with us

রাজনীতি

‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি দলে শমীকের সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীদের ক্ষোভ, এবার পৌঁছল বিজেপির রাজ্য সভাপতির দরজায়। শনিবার (৫ জুলাই) বিজেপির সল্টলেক অফিসে সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)-র সঙ্গে সাক্ষাৎ করলেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী সুমন বিশ্বাস (Suman Biswas) সহ আরও কয়েকজন।

প্রায় আধ ঘণ্টা ধরে চলে আলোচনায় চাকরিহারারা তাঁদের দাবিদাওয়া ও ক্ষোভের কথা শোনান রাজ্য সভাপতি শমীককে। বৈঠকের পর চাকরিহারাদের তরফে জানানো হয়, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র সঙ্গে সরাসরি দেখা করে সমস্যার কথা জানাতে চান। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই দমদমের সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভায় তাঁদের সক্রিয় উপস্থিতির কথাও জানান আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ কসবাকাণ্ডে ফের সরব সায়ন্তিকা, দ্রুত আইনে পরিণত হোক ‘অপরাজিতা বিল’

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে। ফলস্বরূপ, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারান। যদিও পরে শিক্ষামন্ত্রকের আবেদনে সুপ্রিম কোর্ট জানায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকরা ক্লাস নিতে পারবেন। কিন্তু গ্রুপ সি ও ডি কর্মীরা কাজ করতে পারবেন না।

Advertisement
ads

এই অবস্থায় এসএসসি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলেও তা বর্জনের ডাক দিয়েছেন ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের প্রশ্ন—”যদি আমরা ‘যোগ্য’ হই, তবে কেন আবার পরীক্ষা দিতে হবে?” রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছেন তাঁরা।

এই প্রেক্ষাপটে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁদের বৈঠক এবং মোদীর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, মোদী তাঁদের সঙ্গে দেখা করেন কি না।

Continue Reading
Advertisement