Connect with us

খেলার খবর

SA vs IND প্রথম ODI: কারা জায়গা পেলেন ভারতের প্রথম একাদশে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ODI (One Day International) ম্যাচ শুরুর আগেই বড় চমক দিল টিম ইন্ডিয়া। স্কোয়াডে থাকা সত্ত্বেও ঋষভ পন্থ (Rishabh Pant) জায়গা পেলেন না ভারতের প্রথম একাদশে। ২০২৪ সালের পর এই প্রথম অন্তত ODI-তে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছিল। শুবমান গিল ও শ্রেয়স আইয়ার না থাকায় সুযোগ মিলতে পারে—এমনই ধারণা ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্টের (Team Management) সিদ্ধান্তে পন্থকে বেঞ্চেই থাকতে হল।

তার বদলে দুরন্ত ঘরোয়া পারফরম্যান্স ও India A দলের হয়ে চমক দেখানোর পুরস্কার পেলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তাঁকে দেওয়া হয়েছে চার নম্বরের দায়িত্ব। অন্যদিকে, আবারও ভারতের টস-দুর্ভাগ্য। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম (Aiden Markram)

Advertisement
ads

ভারতের ব্যাটিং অর্ডার অনুযায়ী ওপেন করবেন রোহিত শর্মা (Rohit Sharma)যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনে যথারীতি বিরাট কোহলি। নতুন চ্যালেঞ্জ নিয়ে চার নম্বরে গায়কোয়াড়। ব্যাটিং অর্ডারে এগিয়ে দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)–কে, পাঁচে নামবেন তিনি। ছয়ে নেতৃত্বে থাকা কেএল রাহুল (KL Rahul)। সাতে ফিরছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)

তিন স্পিনার—জাডেজা, ওয়াশিংটন এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)—থাকায় পন্থকে না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে প্রশ্নও উঠছে। পেস বিভাগে বুমরা অনুপস্থিত থাকায় দায়িত্ব পড়েছে অর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানা (Harshit Rana) এবং প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna)–র কাঁধে।

Continue Reading
Advertisement